Islam Insight
9.39K subscribers
17.1K photos
7.61K videos
13 files
588 links
আল্লাহর পথে, সত্যের সাথে

Website: https://islaminsight.net

Facebook: facebook.com/insightislam5

Youtube: youtube.com/@IslamInsight1

Twitter: twitter.com/islaminsight1

Telegram: https://t.me/Islam_insight

Instagram: instagram.com/islam_insight1/
Download Telegram
🚨 সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে প্রস্তুত সিরিয়াবাসী !

🚫 সিরিয়ার কুনেইত্রা প্রদেশে জাতীয় সংলাপ অধিবেশনে স্থানীয় জনগণ সন্ত্রাসী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা স্পষ্ট বার্তা দিয়ে বলেন—সন্ত্রাসী ইসরালের দখলকৃত সিরিয়ান গোলান মালভূমি অবশ্যই মুক্ত করব!

🔹 সন্ত্রাসী ইসরায়েলি সেনারা সিরিয়ার আল-আসবাহ, কোদনা, আল-রাফিদ ও হিরান গ্রামে ঢুকে জনসংখ্যা জরিপ চালাচ্ছে। মুখে "সহায়তা" বললেও, আসল উদ্দেশ্য স্পষ্ট—নতুন করে দখলের চেষ্টা। তবে এলাকাবাসী এসব ষড়যন্ত্র প্রত্যাখ্যান করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীকে মোকাবিলার শপথ নিয়েছে।

🔴 এদিকে, ইসরায়েলি সেনারা কুনেইত্রার জুবাথা আল-খাশাব এলাকায় একটি নতুন পর্যবেক্ষণ পোস্ট তৈরি করছে, যা দখলদারিত্বের আরও এক ধাপ এগোনোর ইঙ্গিত দিচ্ছে।

🔴 সংলাপে অংশগ্রহণকারীরা জোরালোভাবে জাতীয় ঐক্যের ডাক দেন। তারা দাবি তোলেন—গোলান ও কুনেইত্রার জনগণের জন্য বিশেষ কমিটি গঠন, জাতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠা, শিক্ষা ও বিচার ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সবচেয়ে বড় দাবিটি ছিল—সন্ত্রাসী ইসরালের আগ্রাসনে বাস্তুচ্যুতদের দ্রুত তাদের ঘরে ফেরানোর ব্যবস্থা নিতে হবে। সিরিয়ার জনগণ এখন আর অপেক্ষা করতে রাজি নয়, তারা সন্ত্রাসী ইসরালের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত!

সোর্স: আল-মায়াদিন
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥30👍1
🚨 সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গাদের জীবন দুর্বিষহ করে তুলেছে: চালাচ্ছে জোরপূর্বক শ্রম, চাঁদাবাজি, উচ্ছেদ ও নিপীড়ন !

🔴 সন্ত্রাসী আরাকান আর্মি আরাকানে রোহিঙ্গা মুসলিমদের ওপর দমন-পীড়ন আরও তীব্রতর করেছে। জোরপূর্বক শ্রম, চাঁদাবাজি ও নিপীড়ন এখন নিত্যদিনের ঘটনা।

মংডু, বুথিডং ও রাথিডংয়ে রোহিঙ্গাদের বিনা পারিশ্রমিকে রাস্তা নির্মাণে বাধ্য করছে, পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত একজনকে রাতে পাহারায় থাকতে হচ্ছে। ব্যবসায়ীদের ওপরও মোটা অঙ্কের কর চাপিয়ে দিচ্ছে—স্বর্ণের দোকান, ফার্মেসি ও মুদি দোকানের মালিকদের ১ লাখ থেকে ১০ লাখ কিয়াত পর্যন্ত চাঁদা দিতে বাধ্য করা করছে সন্ত্রাসী আরাকান আর্মি।

🔹 এছাড়াও সন্ত্রাসী আরাকান আর্মি রোহিঙ্গাদের ঘরবাড়ি উচ্ছেদ, সম্পত্তি দখল, গবাদিপশু ও যানবাহন বাজেয়াপ্ত করছে। এমনকি তাদের বাহিনীতে জোরপূর্বক অন্তর্ভুক্ত ও গোয়েন্দা কাজে বাধ্য করছে।

সন্ত্রাসী আরাকান আর্মির সহিংসতা, বাস্তুচ্যুতি ও নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলিমরা ভয়াবহ মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।

মুসলিম উম্মাহকে এখনই ঐক্যবদ্ধ হয়ে রোহিঙ্গা মুসলিমদের অধিকার ছিনিয়ে আনতে হবে। ইসলাম জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ দিয়েছে, তাই আরাকানকে মুক্ত করে সন্ত্রাসী আরাকান আর্মির দখলদারিত্ব ধ্বংস করা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদে আরাকানে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬15
🚨 খালিস্তানপন্থিদের দাপটে লন্ডনে কোণঠাসা জয়শঙ্কর, ছেঁড়া হলো ভারতের পতাকা !

🔹 যুক্তরাজ্য সফরে গিয়ে বিক্ষোভের মুখে চরম অপমানের শিকার হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসের সামনে খালিস্তানপন্থি বিক্ষোভকারীরা তার গাড়ির সামনে ছুটে যান, হামলার চেষ্টা চালান এবং প্রকাশ্যে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন— যা ভারতের জন্য এক বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে।

🔴 বুধবার রাতে জয়শঙ্কর একটি আলোচনা সভায় অংশ নিতে গেলে খালিস্তানপন্থিরা ভারতবিরোধী স্লোগানে উত্তাল করে তোলে এলাকা। সভা শেষে তিনি বের হওয়ার সময় এক ব্যক্তি তার গাড়ির সামনে এসে উচ্চস্বরে ধিক্কার জানিয়ে ভারতের পতাকা ছিঁড়ে ফেলেন।

দীর্ঘদিন ধরে শিখস ফর জাস্টিস (এসএফজে) সংগঠনের আন্দোলন অবহেলা করে আসছিল ভারত, যার ফলশ্রুতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেই এবার অপমানের মুখে পড়তে হলো।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥26👍1
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে ১৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রকিবুল ইসলামের নেতৃত্বে এই অভিযান এখনও চলমান রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সেনাবাহিনী আটক করেছে।
23
🔴 যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাবে চীনের যুদ্ধের প্রস্তুতি ঘোষণা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সব পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবার্তা দিয়েছে চীন। তারা জানিয়েছে, বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ বা অন্য যে কোনো যুদ্ধের জন্য তারা প্রস্তুত।

ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রতিক্রিয়ায় চীনও মার্কিন কৃষিপণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে। চীনের ওয়াশিংটন দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

বুধবার চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ঘোষণা দেন, প্রতিরক্ষা ব্যয় ৭.২% বাড়ানো হবে। বেইজিংয়ের বার্তা স্পষ্ট অর্থনৈতিক সংকট ও শুল্ক যুদ্ধের মাঝেও চীনের অগ্রগতি থামবে না।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥17😁2
🔴 দিল্লি দাঙ্গার আসল ষড়যন্ত্রকারী আজ মন্ত্রী, আর মুসলিমরা আজও বন্দি !

২০২০ সালের ফেব্রুয়ারিতে, উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা কপিল মিশ্রের উস্কানিমূলক বক্তব্যের পর শুরু হওয়া দাঙ্গায় ৫৩ জন নিহত হন যার মধ্যে ৪০ জনই ছিলেন মুসলিম। আহতের সংখ্যা ৫০০-এরও বেশি যাদের বেশিরভাগই মুসলিম। তখন দাঙ্গার ছুতোয় আরএসএস ও বিজেপির কর্মীরা জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ ও মুস্তাফাবাদে মুসলিমদের ঘরবাড়ি, দোকানপাট, মসজিদ পরিকল্পিতভাবে ধ্বংস করে। কিন্তু তারপর বিচারের নামে যা চলেছে তা আরও ভয়াবহ।

পুলিশ ৭৫৮টি মামলা রুজু করে এবং ২০০০-এর বেশি মানুষকে গ্রেফতার করে কিন্তু বিজেপি সরকার কর্তৃক পালিত সেই পুলিশদের লক্ষ্য ছিল উল্টো মুসলিম সমাজের কর্মী ও আন্দোলনকারীরা। দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, পুলিশ মুসলিমদের এফআইআর গ্রহণ করেনি বরং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো দিল্লির দাঙ্গার আসল ষড়যন্ত্রকারী কপিল মিশ্র এখন দিল্লির আইন ও বিচারমন্ত্রী! উমর খালিদ, খালিদ সাইফি, গুলফিশান ফাতিমার মতো প্রতিবাদীরা আজও কারাগারে বন্দি, তাদের জামিন পর্যন্ত মঞ্জুর হয়নি।

দিল্লি দাঙ্গা শুধু একটি দাঙ্গা নয়, এটি হিন্দুত্ববাদী শাসনের মুসলিমবিদ্বেষী নীতির প্রতিচ্ছবি। ভারতের মুসলিমরা বসে নেই আজও তারা সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় ভারতে মুসলিমদের বিরুদ্ধে এই অন্যায় কি কখনো থামবে? নাকি হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের ভাগ্য চিরকাল বিচারহীনতায় আটকে থাকবে?
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬16😢4👍1
🔴 প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন।

আগামী ২৭ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। বৃহস্পতিবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ২৮ মার্চ ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ মার্চ বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🔥223
🔴⁨রোহিঙ্গাদের রেশন সংকোচন: আন্তর্জাতিক নিষ্ক্রিয়তায় রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত।

জাতিসংঘ ঘোষণা করেছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা এপ্রিল থেকে $১২.৫০ থেকে কমিয়ে মাত্র $৬ করা হবে। অর্থ সংকটের কারণে নেওয়া এই সিদ্ধান্ত ১০ লাখেরও বেশি শরণার্থীর জন্য ভয়াবহ বিপর্যয় বয়ে আনতে পারে।

শরণার্থী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, বর্তমান রেশনই অপর্যাপ্ত, আরও কাটছাঁট হলে পরিস্থিতি ভয়াবহ হবে।⁩
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢26💔2
আজকের_তারাবীহ
রামাদান_০৬
সূরা আ'রাফ, আয়াত ১ থেকে ২০৬


বিশুদ্ধ তাওহীদের প্রতি ঈমান আনতে বলা হয়। পূর্বের জাতিসমূহ সীমালঙ্ঘন করার পর তাদের কাছে অকস্মাৎ আযাব এসেছে, রাতে বা দুপুরে বিশ্রামের সময়। তখন তারা আর ঈমান আনার সুযোগ পায়নি। কিয়ামতের দিন উম্মাত এবং রাসূলগণ উভয়পক্ষই নিজ নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমলনামা ওজন করা হবে। অস্বীকারকারীদের মীযানের পাল্লা হালকা হবে।

ইবলীস অহংকারের কারণে আদাম (আঃ)-কে সেজদা করার হুকুম অমান্য করে। ফলে সে অভিশপ্ত হয়। সে আল্লাহর কাছে কিয়ামাত পর্যন্ত হায়াত চায়, যেন মানুষদের চারদিক থেকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তার এই দুআ কবুল করে তার অনুসারীদেরসহ তাকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করার ওয়াদা করেন। আদাম-হাওয়া (আঃ)-কে জান্নাতে রেখে তাঁদের একটি গাছের নিকটবর্তী হতে মানা করা হয়। শয়তান একদিন তাঁদের প্ররোচিত করে। কসম করে নিজেকে কল্যাণকামী দাবি করে। ওই গাছটির স্বাদ নিলে তাঁরা অমর বা ফেরেশতা হয়ে যাবেন বলেই আল্লাহ এটি খেতে নিষেধ করেছেন বলে দাবি করে। তার কথামতো কাজ করার পর তাঁদের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে পড়ে। আল্লাহ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা ইবলীসের মতো অহংকার না করে মাফ চান। আল্লাহ তাঁদের মাফ করে সকলকে জমিনে পাঠিয়ে দেন সাময়িক জিন্দেগির পরীক্ষাস্বরূপ।


আল্লাহ আমাদের সাবধান করে দেন যে, শয়তান যেভাবে আমাদের পূর্বপুরুষদের উলঙ্গ করেছে, আমাদের যেন সেভাবে প্ররোচিত করে অশ্লীলতার দিকে নিতে না পারে। মূলত মুশরিকরা যে উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করতো, তার দিকে ইঙ্গিত করা হয়েছে। লজ্জা নিবারণ ও সৌন্দর্যের জন্য আল্লাহর দেওয়া পোশাক পরতে বলা হয়। আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। সালাতে যাওয়ার সময় সাজসজ্জা গ্রহণ করতে বলা হয়। খাদ্য ও পানীয় গ্রহণ করতে বলা হয়, অপচয় করতে নিষেধ করা হয়। দুনিয়াতে মুমিনরা আল্লাহর দেওয়া হালাল দ্রব্যাদি নিশ্চিন্তে ব্যবহার করবে। আর আখিরাতের নিয়ামতও বিশেষভাবে মুমিনদেরই জন্য। মুশরিকরা যেসব মনগড়া হারামের বিধান নিজেদের উপর চাপিয়েছে, তার কোনো ভিত্তি নেই। আসল হারাম হলো শির্ক, অন্যের প্রতি সীমালঙ্ঘন, প্রকাশ্য ও গোপন অশ্লীলতা।

কিয়ামাতের দিন সব যুগের কাফিররা জাহান্নামে প্রবেশ করবে। তারা একে অপরকে দোষারোপ করবে এবং একজন আরেকজনের জন্য দ্বিগুণ আযাবের দুআ করবে। মিথ্যা উপাস্য ও নেতৃবর্গ সেদিন তাদের সাহায্য করবে না। মুমিনরা জান্নাতে মিলেমিশে থাকবে। তাদের মনের দুঃখ-কষ্ট, শত্রুতা ভুলিয়ে দেওয়া হবে। আর যেসব ঈমানদারের গুনাহ ও নেকি সমান, তারা আরাফে ঘোরাফেরা করবে। একবার জান্নাতিদের দেখে সালাম দিবে, একবার জাহান্নামিদের তিরস্কার করবে (আরাফবাসীরাও পরে জান্নাতে যাবে)। জাহান্নামীরা জান্নাতিদের অনুরোধ করবে এক ফোঁটা পানি হলেও তাদের উপর ফেলতে। ঘোষণা করা হবে যে এই দিনে এসব নিয়ামত কাফিরদের উপর হারাম।


আল্লাহর বিভিন্ন সৃষ্ট নিদর্শনের কথা বর্ণনা করে দেখানো হয় কীভাবে দুনিয়াতেই মৃত থেকে জীবিত ও জীবিত থেকে মৃতকে বের করা হচ্ছে। অতএব আখিরাতের অস্তিত্ব অসম্ভব কিছু নয়। নূহ, হুদ, সালিহ, লূত ও শুআইব(আলাইহিমুসসালাম) নবীগণের কাহিনী সংক্ষেপে পরপর বলা হয়। সকল ক্ষেত্রেই লক্ষণীয় বিষয় হলো- তাঁদের সম্প্রদায়গুলোর কমন সমস্যা ছিলো শির্ক। শির্কের পাশাপাশি একেক কওমের একেক সমস্যা ছিলো। অহংকার, অত্যাচার, সমকামিতা ও ওজনে কমবেশি করার মতো গুনাহে তারা লিপ্ত ছিলো। নবীগণ তাওহীদের দাওয়াত দিলে সকল ক্ষেত্রেই দুর্বল লোকেরা কথা শুনতো। আর সমাজের রুইকাতলারা বিরোধিতা করতো। তারা মুজিযা দেখানোর আবদার করতো। অথচ মুজিযা দেখেও ঈমান আনতো না।

সকল জাতিকেই সংকট ও প্রাচুর্য দিয়ে পরীক্ষা করা হয়েছে। সীমালঙ্ঘন করার ফলে অবশেষে আচমকা এমন সময়ে আযাব এসেছে যে একেবারে অপ্রস্তুত অবস্থায় পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। কেবল সংশ্লিষ্ট নবী ও তাঁর মুষ্টিমেয় অনুসারীরা রক্ষা পেয়েছে। মূসা (আঃ) এর কাহিনী বিস্তারিত বলা হয়েছে। ফিরআউনকে মুজিযা দেখানোর পরও ঈমান আনতে ও জুলুম থেকে নিবৃত হতে অস্বীকার করে। রাজ্যের জাদুকরদের সাথে মূসার (আঃ) প্রতিযোগিতার আয়োজন করে। জাদুকররা মোকাবেলার সময় তাদের জাদু (দৃষ্টিবিভ্রম) ও মূসার মুজিযার (বাস্তবিক অতিপ্রাকৃত ঘটনা) পার্থক্য বুঝতে পেরে ঈমান আনে। ফিআউন ক্রোধে দিশা হারিয়ে ফেলে একে ষড়যন্ত্র আখ্যায়িত করে এবং বনী ইসরাইলকে অত্যাচার করতে থাকে। ফিরআউনের কওমের উপর ভয়ংকর কিছু আযাব পরপর আসে। বন্যা, পঙ্গপাল, ঘুনপোকা, ব্যাঙ ও রক্ত।


প্রতিবারাই তারা মূসার কাছে এসে আল্লাহর কাছে মাফ চাইতে অনুরোধ করে ঈমান আনার অঙ্গিকার করে। আযাব সরে যাওয়ার পর আবার ঔদ্ধত্য প্রকাশ করে। অবশেষে বনী ইসরাইলকে ধাওয়া করার সময় ফিরআউন ও তার লস্কর লোহিত সাগরে ডুবে মরে।
13👍1
Islam Insight
আজকের_তারাবীহ রামাদান_০৬ সূরা আ'রাফ, আয়াত ১ থেকে ২০৬ বিশুদ্ধ তাওহীদের প্রতি ঈমান আনতে বলা হয়। পূর্বের জাতিসমূহ সীমালঙ্ঘন করার পর তাদের কাছে অকস্মাৎ আযাব এসেছে, রাতে বা দুপুরে বিশ্রামের সময়। তখন তারা আর ঈমান আনার সুযোগ পায়নি। কিয়ামতের দিন উম্মাত এবং রাসূলগণ…
শাম-ফিলিস্তিন ভূখণ্ডের সীমায় নিরাপদে প্রবেশ করার পর বনী ইসরাইল ও মূসা-হারুন (আঃ) এর বিচিত্র কাহিনী শুরু হয়। এতদিন আল্লাহর এত নিয়ামাত দেখেও দাসত্বমনা বনী ইসরাইল জাতি অন্য এক জাতিকে মূর্তিপূজা করতে দেখে মূসাকে অনুরোধ করে ওদের জন্যও একটা পূজার মূর্তি বানিয়ে দিতে। মূসা (আঃ) এর নসিহতে তারা নিবৃত হয়।

মূসা (আঃ)-কে তাওরাত দেওয়ার জন্য আল্লাহ তাঁকে তূর পাহাড়ে ডেকে নেন। তিনি আল্লাহকে দেখার ইচ্ছা প্রকাশ করেন। তূর পাহাড়ে আল্লাহ তাজাল্লী নিক্ষেপ করলে মূসা (আঃ) অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি আল্লাহর ক্ষমতা ও নিজের আবদারের পার্থক্য উপলব্ধি করেন। ফলকে লেখা তাওরাত নিয়ে তিনি ফেরত আসেন।

এদিকে মূসার (আঃ) অনুপস্থিতিতে হারুন (আঃ) বনী ইসরাইলের তত্ত্বাবধানে ছিলেন। তারা তাঁকে অমান্য করে এক জাদুকরের বানানো স্বর্ণের বাছুরের উপাসনা শুরু করে। মূসা (আঃ) ফিরে এসে আবারও নসিহত করে তাদের নিবৃত করেন। এভাবেই উম্মাতকে সরলপথে ধরে রাখতে নবীগণ অনেক কষ্ট করেছেন। আবার বারবার ভুল করার পরও উম্মাতদের আল্লাহ বারবার মাফ করে বারবার সুযোগ দিয়েছেন। তাওরাত-ইঞ্জিলের এসব কাহিনী একজন নিরক্ষর ব্যক্তি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করছেন, এটাও মুহাম্মাদ (সাঃ) এর নবুওয়তের একটি প্রমাণ।

এত নিয়ামাতের পরও বনী ইসরাইল পরবর্তীতে কিতাব বিকৃত করে। সপ্তাহে একদিন শনিবারে কাজকর্ম করা নিষিদ্ধ থাকার মতো সহজ বিধান অমান্য করে সেদিন তারা মাছ ধরতো। কিছু লোক নিজেরা না ধরলেও, যারা ধরতো তাদের হিদায়াতের ব্যাপারে হতাশ হয়ে তাদেরকে মানা করা ছেড়ে দিয়েছিলো। কিছু লোক নিজেরাও এ কাজ থেকে বিরত থাকতো, অন্যদেরও তা হতে নিষেধ করতো। প্রথমোক্ত দলটিকে আল্লাহ আযাব দিয়ে বানরে পরিণত করেন।


এছাড়াও আহলে কিতাব সম্প্রদায়ের আলেমরা ঘুষের বিনিময়ে মানুষের সুবিধামতো কিতাব বিকৃত করতো। রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ আমাদের থেকে সাক্ষ্য নিয়েছেন যে তিনিই আমাদের রব্ব। অতএব, বাপদাদাকে শির্ক করতে দেখাটা শির্ক করার জন্য কোনো অজুহাত নয়। মুশরিকরা আল্লাহর উপর এমন বৈশিষ্ট্য আরোপ করতো, যা তাঁর বৈশিষ্ট্য নয়। আবার এমন বৈশিষ্ট্য অস্বীকার করতো যা আসলে আল্লাহর বৈশিষ্ট্য। তাই আল্লাহকে তাঁর সুন্দরতম গুণবাচক নামসমূহ ধরে ডাকতে আদেশ করা হয়। মূর্তিপূজার অসারতা বর্ণনা করে আল্লাহর ইবাদাত ও যিকিরের কিছু সুন্দর পদ্ধতি বর্ণনা করা হয়।
15
Islam Insight
শাম-ফিলিস্তিন ভূখণ্ডের সীমায় নিরাপদে প্রবেশ করার পর বনী ইসরাইল ও মূসা-হারুন (আঃ) এর বিচিত্র কাহিনী শুরু হয়। এতদিন আল্লাহর এত নিয়ামাত দেখেও দাসত্বমনা বনী ইসরাইল জাতি অন্য এক জাতিকে মূর্তিপূজা করতে দেখে মূসাকে অনুরোধ করে ওদের জন্যও একটা পূজার মূর্তি বানিয়ে…
🚨 সূরা আনফাল, আয়াত ১ থেকে ৪০

সূরা আনফাল নাযিল হয় মূলত বদর যুদ্ধের প্রেক্ষাপটে। যুদ্ধ জয়ের পর মুসলিমদের একাংশ রাসূল (সাঃ) এর রক্ষণাবেক্ষণে দাঁড়িয়ে যায়, একাংশ শত্রুদের ধাওয়া করে, একদল গনীমত সংগ্রহ করে। তিন দলেরই ধারণা ছিলো তারা নিজেরাই গনীমতের বেশি হকদার। কারণ বদর ছিলো প্রথম যুদ্ধ এবং গনীমতের বিধান তখনও নাযিল হয়নি। এ নিয়ে তাঁদের মাঝে মনোমালিন্য বেঁধে যায়।

আল্লাহ ওয়াহী নাযিল করে জানিয়ে দেন যে গনীমত কেবল আল্লাহ ও তাঁর রাসূলের। এভাবে তাঁদের মনে চলে আসা সম্পদের টান দূর করে মন নরম করে ফেলা হয়। উল্লেখ্য আনফাল অর্থ বোনাস। গনীমতের জন্য আনফাল কথাটা ব্যবহার করে বুঝিয়ে দেওয়া হয় এটি না পেলে আফসোসের কিছু নেই, আর পেলে তো উপরি পাওনা। দিল নরম করার পর দীর্ঘ নসিহত করা হয়। যুদ্ধজয়কে মুসলিমরা যেন নিজেদের কৃতিত্ব না ভাবে। কাফিরদেরকে মুসলিমরা নিজ শক্তিতে মারেনি, বরং আল্লাহই মেরেছেন। যুদ্ধের আগের রাতে প্রশান্তির ঘুম ও বৃষ্টি দিয়ে আল্লাহ সাহায্য করেছেন। ময়দানে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন।


কাফিররা মক্কায় দুর্বল মুসলিমদের উপর কী নির্যাতন করেছে, যুদ্ধে তারা কীভাবে লাঞ্ছিত হয়েছে, এখনও এসব কাজ না ছাড়লে পরিণাম কী হবে, এই নিয়ে কাফিরদের উদ্দেশ্যে বক্তব্য রাখা হয়েছে।

🔴 এসকল বিষয় পরিষ্কার বর্ণনা করে দেওয়ার পর মুজাহিদদের মাঝে গনীমতের মাল বণ্টনের বিধান বর্ণনা শুরু হয়, যা পরের দিনের তারাবীহতে থাকবে। 🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
15👍1
Media is too big
VIEW IN TELEGRAM
🚨 আল কাসসাম ব্রিগেড মুখপাত্র আবু উবাইদা হাফিঃ

🔴 মুসলিম জাতি কখনোই মাথা তুলে দাঁড়াবে না এবং অন্যান্য জাতির মাঝে কোনো মর্যাদা পাবে না যতক্ষণ না এই পবিত্র ভূমি দখলদারদের অপবিত্রতা থেকে মুক্ত হয়।

🔴 আমরা দুই বিলিয়ন মুসলিম জাতিকে স্মরণ করিয়ে দিতে চাই যে, ফিলিস্তিনি জনগণ তোমাদের চোখের সামনে গণহত্যা, অনাহার, এবং বাস্তুচ্যুত হওয়ার শিকার হচ্ছে।

🔴 আমরা দুই বিলিয়ন মুসলিম জাতির কাছে প্রশ্ন রাখি:
তোমরা কী করবে তোমাদের সম্মান রক্ষার জন্য, বিভর জালিমদের হাত যদি তোমাদের নিজ ঘরে পৌঁছায়?
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢50💔8👍3
🚨 Ramadan Reminder:

আজ রমাদানের ১ম জুম'আ। সকলেই সূরা কাহফ তিলাওয়াত ও বেশী বেশী দরুদ শরীফ পাঠ করি।

অনেকদিন কথা বলা হয় না, পরিবারের এমন কারো সাথে কিছুক্ষণ ফোনে কথা বলুন। পাশাপাশি নিকটাত্মীয়দের নিয়মিত খোজ-খবর নিন।

কোনো প্রতিবেশী মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ থাকলে তা আজই মিটিয়ে ফেলুন।

আপনার রমাদান প্রোডাক্টিভ হচ্ছে তো ? না হলে নিচের লেখাগুলো পড়ে রমাদানকে সঠিকভাবে কাজ লাগান।

https://t.me/Islam_Insight/12497

https://t.me/Islam_Insight/12529
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
16👍1
🚨 এবার ট্রেনের অগ্রিম টিকিট ১৪ মার্চ থেকে অনলাইনে বিক্রি শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৪ মার্চ থেকে অনলাইনে বিক্রি শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবারও সব টিকিট শুধু অনলাইনে বিক্রি হবে, কাউন্টারে কোনো অগ্রিম টিকিট পাওয়া যাবে না।

প্রতিদিন ঢাকা থেকে প্রায় ৩৫ হাজার ৩১৫টি টিকিট বিক্রি করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ১৪ মার্চ মিলবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, এভাবে ২০ মার্চ পর্যন্ত ৩০ মার্চের টিকিট পাওয়া যাবে। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।

ঈদযাত্রার সুবিধার্থে পূর্বাঞ্চলে ৫ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে। যাত্রীদের চাপ সামলাতে ৩৬টি অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে।

রেলওয়ে মহাপরিচালক জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৯ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👏82
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
পবিত্র আল-আকসা প্রাঙ্গণে তারাবির সালাতে মনোমুগ্ধকর তিলাওয়াত
42😢1
🚨 হিজাব ও নিকাব পরা ছাত্রীদের জন্য ঢাবির নতুন সিদ্ধান্ত

🔴 নিকাব ও হিজাব পরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক, নারী কর্মকর্তা, নারী কর্মচারীদের মাধ্যমে ছাত্রীদের পরিচয় শনাক্ত করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই সভার সভাপতিত্ব করেন।

🔴 সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে বলেও জানানো হয়।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
33👍3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
🔘 ইসলাম ইনসাইট ।। আন্তর্জাতিক (ভারত)

🔴 রাজস্থানের গঙ্গাপুর সিটিতে চলন্ত ট্রেনে এক বয়োবৃদ্ধ আলিমকে ট্রেনে মারাত্মকভাবে পিটিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। হামলাকারীরা তাকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত করে এই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী মুসলিমদের দাবি, তিনি ট্রেনের সিটে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছিলেন। ট্রেনে ওঠার সময় কিছু আরএসএস সন্ত্রাসীরা তার সামনে মুসলিম বিদ্বেষী মন্তব্য করতে থাকে যেন তিনি তা শুনতে পান। এরপর এক উগ্র নারী তাকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি করে। পরিস্থিতি উত্তপ্ত হলে রেলের টিটিই তাকে দরজার কাছে ডাকেন। ঠিক তখনই ওই দুই পুরুষ ও নারী মিলে তাকে নির্মমভাবে মারধর শুরু করে। নির্যাতনের শিকার সম্মানিত আলিম গঙ্গাপুর সিটির একটি মাদ্রাসার পরিচালক এবং অনুদান সংগ্রহের জন্য তিনি আঙ্কালাশওয়ারে গিয়েছিলেন।


🔴 বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবীরা এমনই চিত্র এদেশে দেখতে চায় যেখানে সাধারণ মুসলিমদের উপর বিভিন্ন অপবাদ দিয়ে নির্যাতন চালানো হবে ? আপনারাও কি তাই চান ? 🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
🤬42😢3👍1
🚨 তথাকথিত জঙ্গি অভিযানের নামে ৯ যুবক হত্যাঃ সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

🔴 রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে নাটক সাজিয়ে নয়জন নিরীহ যুবককে গুলি করে হত্যার ঘটনায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ সাবেক তিনজন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

🔴 অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো: জসীম উদ্দীন মোল্লা।

🔴 বৃহস্পতিবার (৬ মার্চ) চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদের গ্রেফতার দেখানোর রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। একই সাথে আগামী ২৪ মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এছাড়া আগামী ৭ মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
17🔥9
Islam Insight
🚨 আরাকানের কান্নাঃ পর্ব - ০৬ রাত তখন গভীর। শরণার্থী ক্যাম্পের বাতাসে একটা চাপা আর্তনাদ ভেসে আসছে। টিনের ঘরের কোণে ফাতেমা নিজের কোল জড়িয়ে বসে আছে। নয় বছরের মেয়ে ছোট্ট আমেনা মায়ের গায়ে মুখ লুকিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু ফাতেমার চোখে ঘুম নেই। এক মুহূর্তের জন্যও…
🚨 আরাকানের কান্নাঃ পর্ব - ০৭

রোহিঙ্গা কিশোর কামাল গণহত্যা থেকে নিজের জীবন বাঁচাতে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। বয়স মাত্র দশ বছর, কিন্তু তার চোখে জ্বলছে এমন এক আগুন, যা তার পূর্বপুরুষদের ভিটেমাটির স্মৃতিতে প্রজ্জ্বলিত।

কামালের শহীদ বাবা আরাকানের মংডুতে কৃষিকাজ করতেন। গরু-ছাগল, ধানক্ষেত, মসজিদে আযান, সালাত আদায় এই ছিলো তার জীবন। কিন্তু একদিন সন্ত্রাসী জান্তা বাহিনী ও আরাকান আর্মি (AA) তাদের গ্রামে আগুন দিয়ে সুন্দর সাজানো জীবনকে ধ্বংস করে দিলো। সেদিনের বিভীষিকা এখনো কামালের মনে দগদগে ঘায়ের মতো, তার চোখের সামনে সেনারা তার বাবাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মেরেছিল। তার মা'কে ধরে নিয়ে গিয়েছিল, তারপর সে আর কখনো মায়ের কথা শোনেনি। গ্রামে সেদিন আগুন জ্বলেছিল সারারাত, ধোঁয়ার মধ্যে সে শুধু "আল্লাহ! আল্লাহ!" ধ্বনি শুনেছিল।


🔴 সেই রাতেই সে প্রথমবার শুনেছিল "শরণার্থী" শব্দটা। তখন থেকেই তার মনে একটিই প্রশ্ন, "আমরা কি চিরদিন শরণার্থীই থাকবো?"

🔴 ক্যাম্পে আসার পর কামাল প্রথম বুঝতে শিখল, তার মতো হাজার হাজার শিশু আছে যারা জন্মেছে শরণার্থী হিসেবে।একদিন এক বৃদ্ধ কামালকে বললেন, "বাবা, আমরা আরাকানের সন্তান। এখানে আমাদের পরিচয় নেই। আমরা মরলে কবরে নামও থাকবেনা। আমাদের ঘর কবে ফিরবে?" কামাল কোনো উত্তর দিতে পারল না।

🔴 কিন্তু তার হৃদয়ে সুরা আন-নিসার আয়াত বাজছিল—
وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ
"তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করবে না? সেই নির্যাতিত পুরুষ, নারী ও শিশুদের জন্য যারা আর্তনাদ করে: হে আমাদের রব! আমাদেরকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো!" (সুরা আন-নিসা: ৭৫)


🔴 কামাল সেদিনই শপথ নিল—সে আর চুপ করে থাকবে না! ক্যাম্পে একদিন রোহিঙ্গা বৃদ্ধদের সামনে সে বলল,"আমাদের পূর্বপুরুষরা আরাকানে শত শত বছর ধরে ছিল, এখন আমরা পরিচয়হীন! আমাদের ঘর ফিরিয়ে আনতে হবে।" কেউ বলল, "কিন্তু কীভাবে, বাবা?"

🔴 কামাল বলল,
"আমরা বিশ্বকে জানাবো আমাদের সত্য! আমরা ভিক্ষুক নই, আমরা বীর পূর্বপুরুষদের সন্তান!"


🔴 অনেক বছর গড়ালো। কিশোর থেকে তরুণে পরিণত হওয়া কামাল একদিন একটি আন্তর্জাতিক কনফারেন্সে উপস্থিত বিশ্বনেতাদের সামনে ঘোষণা দিলোঃ
"আমাদের লড়াই শুধু জীবনের জন্য নয়, সম্মানের জন্য! আমরা আমাদের আরাকানে সম্মান, মর্যাদা ও নিরাপত্তার সাথে ফিরবো ইন শা আল্লাহ!"


🔴আমরা কি পারি না কামালের মতো হাজারো রোহিঙ্গা তরুণদেরকে আরাকান স্বাধীন করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে? নিজেদের বিলাসী জীবন ত্যাগ করে মজলুমদের পাশে কি দাঁড়াতে পারি না ?🔴
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢23👍32
🔴 চীনের হুঁশিয়ারির জবাবে যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা: "আমরাও প্রস্তুত"

যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যযুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যেখানে দু'পক্ষই শক্তিশালী অবস্থান নিচ্ছে। কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, চীন যদি মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে, তবে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে। এর প্রতিক্রিয়ায় চীনা দূতাবাস সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয়, তারা যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত, তা বাণিজ্যযুদ্ধ হোক বা সামরিক সংঘাত।

এই হুঁশিয়ারির জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দৃঢ়ভাবে বলেন, "আমরাও প্রস্তুত।"
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
👍7🔥6