IQ Hour
3.88K subscribers
57 photos
1 file
242 links
আই-কিউ ভিত্তিক একটি উন্মুক্ত পরীক্ষা প্লাটফর্ম!


📲 𝐒𝐞𝐧𝐝 𝐔𝐬 𝐅𝐞𝐞𝐝𝐁𝐚𝐜𝐤: @pHFeedBackBot

𝗔𝗿𝗿𝗮𝗻𝗴𝗲𝗱 𝗯𝘆: @Study_on_Telegram

©️একটি 𝗘ɴᴄʀʏᴘᴛᴇᴅ 𝗘ᴅᴜ প্রতিষ্টান
Download Telegram
#Tip_And_Tricks

Topic : Determine Day, Date, Month & Year / দিন, তারিখ, মাস ও বছর নির্ণয়


১ বছর = ৩৬৫ দিন বা ৫২ সপ্তাহ ১ দিন (Generally)

♤ ১ বছর = ৩৬৬ দিन (Leap year) বা ৫২ সপ্তাহ ২ দিন (Leap-year হলে)

অধিবর্ষ (Leap year) :- যে বছরকে ৪ দিয়ে ভাগ করা যায় । অর্থাৎ যে বছরে ২৯ ফেব্রুয়ারি থাকে সেই বছরটিকে অধিবর্ষ বলা হয় । তাই অধিবর্ষ ৩৬৫ দিনে না হয়ে ৩৬৬ দিনে হয় । যেমন- ২০২০ সাল, ২০২৪ সাল অধিবর্ষ । তবে শতাব্দী হলে অবশ্যই ৪০০ দিয়ে ভাগ করলে সহজেই উত্তর বের হয়ে যায় ।

♤ ৭ দিন = ১ সপ্তাহ, ৭ দিন পর অর্থাৎ ১ সপ্তাহ পর = ৮ দিন একই বার । তাই, এক্ষেত্রে কেউ যদি অন্য কারোর চেয়ে কয়েক সপ্তাহ বয়সে ছোট বা বড় হয় তবে, তাদের জন্মদিন একই দিন হবে ।

♤ গতদিনের বার দিয়ে আজকের বার বের করতে বললে সামনের দিকে যেতে হবে ৷

♤ আগামী দিনের বার দিয়ে আজকের বার বের করতে বললে পিছনের দিকে যেতে হবে ।

♤ যে সকল সাল অধিবর্ষ নয় তাদের ১ম দিন (১ জানুয়ারি) ও শেষ দিন (৩১ ডিসেম্বর) একই বার হবে ।

♤ লিপইয়ার বা অধিবর্ষ ছাড়া অন্য সালগুলো পর্যায়ক্রমে একদিন বাড়ে । তবে লিপইয়ার ২ দিন বাড়ে । যেমন- ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার হলে ২০১৫ সালের ঐ তারিখ হবে শুক্রবার । কিন্তু ২০১৬ সালের এই তারিখ হবে রবিবার কারণ ২০১৬ সাল হল অধিবর্ষ। কিন্তু পিছনের সালের ক্ষেত্রে উল্টো হবে ।

♤ অধিবর্ষের ক্ষেত্রে জানুয়ারি মাসের ৩১ তম দিন জানুয়ারি মাসের হিসেবে যোগ হবেনা । যেমন- ২০১৫ সালে ৩০ জানুয়ারি শুক্রবার হলে ২০১৬ সালের এই দিন শনিবার হবে (সাবধান রবিবার নয়) ।

♤ মাসের ১ম দিন, ৮ম দিন, ২২ তম দিন ও ২৯তম দিন একই বার হবে ।

♤ যে সকল মাস ৩০ দিনে তাদের শেষ দিনের বার প্রথম দিন হতে ১ দিন বেশি ।

♤ যে সকল মাস ৩১ দিনে তাদের শেষ দিনের বার ১ম দিন হতে ২ দিন বেশি । ফেব্রুয়ারি মাস ১ দিন কম (যদি ২৮ দিনে মাস হয়)



যদি মাস অথবা সাল প্রথম দিন (বার) থেকে শুরু হলে ৭ দ্বারা ভাগ করলে ভাগ শেষ


০১. যদি ১ হয় তবে যেই বার দিয়ে শুরু
সেইবার দিয়ে শেষ হয়

০২. যদি ২ হয় তবে ১ দিন অর্থাৎ পরের দিন হবে

০৩. যদি ৩ হয় তবে ২ দিন পরের দিন হবে

০৪. যদি ৪ হয় তবে ৬ দিন পরের দিন হবে

০৫. যদি ৫ হয় তবে ৪ দিন পরের দিন হবে

০৬. যদি ৬ হয় তবে এ দিন পরের দিন হবে

০৭. যদি ০ হয় তবে আগের দিন হবে


বিশেষ নোটঃ- যে কোন তারিখ থেকে শুরু হলে তারিখ দুটির বিয়োগফলের সাথে ১ যোগ করে ৭ দিয়ে ভাগ করুন এবং উপরের ফর্মুলায় মিলান ।




বাংলা সন নির্ণয়


(ক) ইংরেজী সনের তারিখ ১ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল -এর মধ্যে হলে বাংলা সন = ইংরেজী সন - ৫৯৪

(খ) ইংরেজী সনের তারিখ ১৪ এপ্রিল থেকে ৩১ ডিসেম্বর -এর মধ্যে হলে বাংলা সন = ইংরেজী সন - ৫৯৩





২০০০ থেকে ২০৯৯ সালের ক্ষেত্রে নিচের নিয়ম অনুসরণ করতে হবেঃ-


বারকোডঃ- শনিবার = ১; রবিবার = ২; সোমবার = ৩; মঙ্গলবার = ৪; বুধবার = ৫; বৃহস্পতিবার = ৬; শুক্রবার = ০

সূত্রঃ- (A+B+C) ÷ 7


যেখানে,

A= সালটির শেষের দুই সংখ্যা

B = আপনি যে সালের যে দিন বের করবেন সেই সালের আগের সাল পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল

C = যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ বছরে মোট যতদিন




১৯০০ থেকে ১৯৯৯ সালের ক্ষেত্রে নিচের নিয়ম অনুসরণ করতে হবেঃ-


বারকোডঃ- সোমবার = ১,মঙ্গলবার = ২, বুধবার = ৩, বৃহস্পতিবার = ৪, শুক্রবার = ৫, শনিবার = ৬, রবিবার = ০

সূত্রঃ- (A+B+C) ÷ 7

যেখানে,

A= সালটির শেষের দুই সংখ্যা

B = আপনি যে সালের যে দিন বের করবেন সেই সালের আগের সাল পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল

C = যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ বছরে মোট যতদিন





১৮০০ থেকে ১৮৯৯ সালের ক্ষেত্রে নিচের নিয়ম অনুসরণ করতে হবেঃ-


বারকোডঃ- বুধবার = ১, বৃহস্পতিবার = ২, শুক্রবার = ৩, শনিবার = ৪, রবিবার = ৫, সোমবার = ৬, মঙ্গলবার = ০


সূত্রঃ- (A+B+C) ÷ 7

যেখানে,

A= সালটির শেষের দুই সংখ্যা

B = আপনি যে সালের যে দিন বের করবেন সেই সালের আগের সাল পর্যন্ত ঐ শতাব্দিতে যে কয়টা লিপ ইয়ার ছিল

C = যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ঐ বছরে মোট যতদিন




(১৮০০-১৮৯৯) এবং (১৯০০-১৯৯৯) এর নিয়মগুলো মনে রাখতে সমস্যা হলে (২০০০-২০৯৯) এর সূত্রই অনুসরণ করো ৷ সেটার বারকোড ও ঠিক রাখবে । ১৯০০ শতকের ফলে ভাগশেষের সাথে ২ যোগ করে উত্তর বের করতে হবে । ১৮০০ শতকের হলে ভাগশেষের সাথে ৪ যোগ করে । উত্তর বের করতে হবে।

💡IQ Hour💡
5🔥2😢2
pH: ১৮৩০ সালের ১৫ মার্চ কি বার ছিলো?
Anonymous Quiz
28%
শুক্রবার
44%
মঙ্গলবার
26%
সোমবার
2%
শনিবার
pH: ১৯৯৮ সালের ২ জানুয়ারী কি বার ছিলো?অ
Anonymous Quiz
31%
শুক্রবার
33%
শনিবার
31%
বৃহস্পতিবার
5%
রবিবার
IQ Hour
pH: ১৮৩০ সালের ১৫ মার্চ কি বার ছিলো?
এত সুন্দর করে লিখে দিলাম তাও ভুল করতেছেন আপনারা 😔

কোথায় বুঝতেছেন না? একটু ঠিক করে বলেনতো

💡IQ Hour💡
😢4
pH: ১৯৯৬ সালের ২০ এপ্রিল কি বার ছিলো?
Anonymous Quiz
14%
শুক্রবার
57%
শনিবার
23%
মঙ্গলবার
7%
বুধবার
pH: ২০১৬ সালের ১৬ এপ্রিল কি বার ছিলো?
Anonymous Quiz
23%
শনিবার
31%
রবিবার
38%
সোমবার
8%
মঙ্গলবার
শেষ আজকের মতো🙂❤️

💡IQ Hour💡
3
Topic : Decision Making Ability / সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা 🤔

💡IQ Hour💡
1
pH: একজন শিক্ষক আপনি যে গ্রেডের জন্য নিজেকে যোগ্য মনে করেন তার চেয়ে অনেক নিচের গ্রেড দিয়েছেন । আপনি তখন কি করবেন?

(জা.বি: Unit-B; Set-G; 19-20)
Anonymous Quiz
12%
যোগ্যতামাফিক গ্রেড দেওয়ার অনুরোধ করবেন
21%
শিক্ষকের কাছে ব্যাখ্যা চাইবেন
2%
অন্য শিক্ষকের কাছে বদলি হবেন।
65%
পূর্ণমূল্যায়নের জন্য অনুরোধ করবেন
pH: কয়েক বন্ধু মিলে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্তের আলোচনায় বসেছেন। কিন্তু কোনো সঠিক সিদ্ধান্তেই পৌঁছতে পারছেন না । এমতাবস্থায় -

(জা.বি: 19-20; Unit-B; Set- L)
Anonymous Quiz
90%
ভ্রমণে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে বন্ধুরা পুনরায় আলোচনায় বসবেন
3%
ভ্রমনে যাওয়া বাদ দিবেন
5%
নিজের পছন্দ অনুযায়ী সবাইকে প্রভাবিত করার চেষ্টা করবেন
2%
বাব-মা -এর সিদ্ধান্ত চাইবেন।
pH: চাকরিতে স্বজনপ্রীতি বা ঘুষের বিনিময়ে যদি অযোগ্যরা নিয়োগ ও পদোন্নতি পায় তাহলে

(জাবি: ২০১৮-১৯, ইউনিটি B, সেট: J, শিফট ২)
Anonymous Quiz
93%
যোগ্যরা অধিকার থেকে বঞ্চিত হয়
5%
দেশের প্রভূত উন্নতি সাধিত হয়
2%
ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়
0%
কল্যাণমুখী সমাজ গঠিত হয়
pH: সড়কের নিরাপদ চলাচলের জন্য প্রতিবন্ধক কোনটি?

(জাবি: ১৮-১৯, ইউনিট: B, সেট: L, শিফট:৩)
Anonymous Quiz
16%
ওভারব্রিজ, আন্ডারপাস ব্যবহার করা
12%
ফুটপাত দিয়ে হাঁটা
61%
দৌড়ে রাস্তা পার হওয়া
11%
চলন্ত গাড়িতে ওঠানামা না করা
pH: আপনার সহকর্মীরা সকলে মিলে বনভোজনে যাওয়ার পরিকল্পনা করে তারিখ নির্ধারণ করল। কিন্তু পারিবারিক কোন সমস্যার কারণে ঐ তারিখে কোনোমতেই আপনার যাওয়া সম্ভব হবে না ৷ এমতাবস্থায় আপনি-
Anonymous Quiz
86%
আপনার পারিবারিক সমস্যার কথা বন্ধুদের বুঝিয়ে বলবেন এবং তাদেরকে যেতে বলবেন
12%
বনভোজনের তারিখ পিছিয়ে দিতে অনুরোধ করবেন
0%
মন খারাপ করে থাকবেন
2%
বন্ধুদেরকে অভিযোগ করবেন
pH: লোক জনপূর্ণ একটি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে বিশ মিনিট অপেক্ষা করার পর দেখলেন পরিচারিকা ভুল অর্ডার নিয়ে উপস্থিত হলো । তখন আপনি কী করবেন?
Anonymous Quiz
62%
তখনই তাকে সঠিক খাবার আনার জন্য বলবেন
3%
টেবিলে ঐ খাবার রেখে রেস্টুরেন্ট ত্যাগ করবেন এবং কোনো নাম দেবেন না
29%
কিছুই বলবেন না এবং অর্ডারটি গ্রহণ করবেন
6%
খাবার পরিবেশনের জন্য ম্যানেজারকে জানাবেন
pH: আপনার নিকটতম বন্ধু একটি বিশেষ দিনে আপনাকে নিমন্ত্রণ করল । কিন্তু ঐ দিনটিতে আপনার একটি জরুরী কাজ পড়ে যাওয়ার আপনার পক্ষে যাওয়া সম্ভব নয় । অথচ না গেলেও আপনার বন্ধু অত্যন্ত মনঃক্ষুন্ন হবেন। এই অবস্থায় আপনি কী করবেন?
Anonymous Quiz
33%
বন্ধুর কাছে ক্ষমা চাইবেন ও পরবর্তী নিমন্ত্রণে আপনি যাবেন এরকম কথা দেবেন
62%
তাকে আপনার সমস্যার কথা ভাল করে বুঝিয়ে বলবেন
2%
আপনার জরুরি কাজটি বন্ধ রেখেও আপনি যাবেন
3%
আপনি যাবেন না
pH: চাকরি প্রার্থী ঘুষ দেয় চাকরির জন্য । নিয়োগদাতা ঘুষ নেয় যে কারণে -

(জাবি: ২০১৮-১৯; ইউনি: B; সেট: A; শিফট : ৫)
Anonymous Quiz
5%
প্রাপ্ত বেতনে সাংসারিক ব্যয় নির্বাহ হয় না
9%
চাকরি প্রার্থীদের উপকার করার মানসে
82%
অধিকতর সম্পদ গড়ার লোভে
4%
তার চেয়ে যোগ্য কেউ যেন চাকরি না পায়