Hope: Islamic Tech
3.62K subscribers
107 photos
6 videos
7 files
56 links
Hope এর টেকনিক্যাল বিষয়গুলোর সমাধান এখানে দেয়া থাকবে ইন শা আল্লাহ
Download Telegram
[ একটু আগে দেওয়া পোস্টটা ফেইসবুক নিজ থেকে ডিলেট করে দিয়েছে কোনো ধরণের নোটফিকেশন ছাড়াই৷ ওরা মনে হয় বুঝতে পেরেছে এই অ্যাপ ব্যবহার করলে ওদের অ্যাড আর হারাম কন্টেন্ট কনজিউমার কমে যাবে—তাই। সরাসরি পোস্টে লিঙ্কটা দিলাম না৷ আগের মতো কমেন্টে দিলাম সব। ]

.
কোনো সন্দেহ নেই যে—ফিতনা-কালের চরম উর্বর সময়টা অতিক্রম করছি আমরা। চারপাশে হারামের এতো এতো ছড়াছড়ি যে, হাজার চেষ্টা করেও যেন এসব থেকে নিষ্কৃতি মিলানো সেরকম দুষ্কর, হাদিসের ভাষায় যেরকম দুষ্কর বলা হয়েছিল হাতের তালুতে আগুনের কয়লা ধরে রাখার বিষয়টাকে। ফিতনা এখন হাতের মুঠোয়—ফোন খুললেই যেন হুড়মুড় করে উদ্ভাসিত হয়ে উঠে চোখের সামনে।

ফিতনার এই বিষবাষ্প থেকে বাঁচতে আমাদের চেষ্টারও অন্ত নেই। আমরা মোবাইল কম ব্যবহার করি, হারাম কন্টেন্ট থেকে দূরে থাকি, হারাম ছড়ায় এমন ব্যক্তি থেকেও রাখি নিরাপদ দূরত্ব। কিন্তু, এতোসব চেষ্টা তদবিরের পরও কি আমরা আদৌ নিরাপদ? আদৌ কি আমরা সকল হারাম কন্টেন্ট আর তার নির্মাতাদের এড়িয়ে যেতে পারি?

সেটা সম্ভব হয় না, কারণ এসব হারাম যারা বানায় আর যারা ছড়ায়, তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা জড়িত এসবের সাথে। সুতরাং আমি আর আপনি দেখতে না চাইলেও আমাদের টাইমলাইনে, আমাদের ভিডিওর মধ্যে, আমাদের পড়তে থাকা আর্টিকেলের মধ্যে তারা কখনো ‘সাজেশান’ অথবা কখনো ‘পুশ’ নোটিফিকেশন আকারে সেসব হারাম কন্টেন্ট আর তার উৎসকে অনুপ্রবেশ করিয়ে দেয়।


স্ক্রীনের এই হারাম দেখা থেকে বাঁচার দুটো উপায় হতে পারে। প্রথম উপায়—স্মার্টফোন ব্যবহারটাই বাদ দেওয়া। কিন্তু আমরা জানি, স্মার্টফোন বর্তমানে আমাদের জীবনের সাথে এমনভাবে মিশে গেছে যে, এটাকে বাদ দিয়ে কাজ আর জীবনকে অনেকপর্যায়ে কল্পনাও করা যায় না ।

দ্বিতীয় উপায় হলো—এমন কোনো প্রযুক্তির দ্বারস্থ হওয়া যারা আমার সামনে আসা হারাম জিনিসগুলোকে আটকে দেবে।
কিন্তু, মুসলিম-ফ্রেণ্ডলি এই প্রযুক্তি কোথায় পাবেন আপনি, তাই তো?

আপনার জন্য সেরকম একটা প্রযুক্তি নিয়েই হাজির হয়েছে কাহাফ গার্ড।

কাহাফ গার্ড অ্যাপটা ডাউনলোড করে যদি আপনি ফোনে কানেক্ট করে রাখেন, তাহলে এর DNS সিস্টেম ভার্চুয়াল জগতের মিলিয়ন মিলিয়ন হারাম কন্টেন্ট আপনার সামনে আসা থেকে আটকে দেবে।

অর্থাৎ, আপনি যখন কোনোকিছু সার্চ দেন ইউটিউব অথবা গুগলে, তখন সাজেশানে এমন অনেক ভিডিও বা ওয়েবসাইট অথবা আর্টিকেল লিঙ্ক চলে আসা যার মধ্যে হারাম কন্টেন্ট বিদ্যমান। কাহাফ গার্ড সেসমস্ত হারাম উৎসগুলোকে আপনার সামনে আসতে দিবে না।

কাহাফ গার্ড আরো যেসব সুবিধা আপনাকে দেবে:

০১. কোনো ধরণের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না। আর, বিজ্ঞাপন ব্যতীত যেকোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় । ফলে, আপনার জন্য যেকোনো সাইটে এক্সেস নেওয়া আগের চাইতে সহজতর হবে।

০২. ৫.৫ মিলিয়ন হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বাই ডিফল্ট। ফলে, গুগল বা অন্যান্য ব্রাউজার আমাদের সামনে রেগুলার বেইসিসে যেসব হারাম ওয়েবসাইটের কন্টেন্ট শো করতো, সেসবের অধিকাংশই আর আসতে পারবে না।

০৩. ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলামবিদ্বেষ প্রচার করে এমন এন্টি-ইসলামিক ওয়েবসাইটগুলোকে কাহাফ গার্ড ব্লক করে দেবে।

০৪. পর্ণোগ্রাফিক ওয়েবসাইট, অশ্লীল ওয়েবসাইট, জুয়া বা প্রতারণা টাইপ ওয়েবসাইট, ফিশিং বা ড্রাগ ওয়েবসাইট সহ যাবতীয় হারাম ওয়েবসাইট ব্লক করে দেবে এই কাহাফ গার্ড।

০৫. গুগল/Bing এ দিবে সেইফ সার্চ নিশ্চয়তা যা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দেবে।

০৬. ইউটিউবে অ্যাডাল্ট বা অশ্লীল ভিডিও ব্লক করবে।


মোস্ট ইন্টারেস্টিংলি, কাহাফ গার্ড অ্যাপ একদম ফ্রি এবং অ্যাড মুক্ত অ্যাপ । শুধুমাত্র মুসলিমদের জন্য নিরাপদ এবং হারাম মুক্ত ইন্টারনেট নিশ্চিত করাই এই প্রজেক্টের একমাত্র লক্ষ্য।

কমেন্টে দেওয়া লিঙ্কগুলো থেকে Kahf Guard অ্যাপটা নামিয়ে নিন। অথবা, প্লে-স্টোর/অ্যাপ স্টোরে গিয়ে Kahf Guard লিখলেই পেয়ে যাবেন অ্যাপটি।


কাহাফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে । নিজে ব্যবহার করুন, সাথে নিজের পরিবার, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ সকলকে কাহাফ গার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন ।

আলহামদুলিল্লাহ, এতোবড় এই প্রজেক্টে আমার খুব ক্ষুদ্র আকারে হলেও কন্ট্রিবিউশান থাকছে—সেটাই মহা আনন্দের 💚

আমাদের ইন্টারনেট হোক অশ্লীলতা মুক্ত 💚 - আরিফ আজাদ

📌এপ লিংক: https://t.me/HopeIslamicTech/128

ব্যবহার না বুঝলে, এপ সার্পোট না করলে: https://t.me/HopeIslamicTech/133

🔴পুরোনো ফোন হলে ফোন এ প্রেশার পড়বে, একটু বেশি গরম হতে পারে। বেশি চাপ পড়লে আনইন্সটল করবেন, ভিপিএন এর মতো কানেক্ট হবে এটা। সমস্যা হলে @HopeDM
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢11
কাহফ গার্ড কিভাবে চালাতে হবে অনেকে বুঝতে পারছেন না, তাই কাঁচাহাতে আরেকটু লিখতে বসাঃ (যাদের এপ সার্পোট করেনা)

কাহাফ গার্ড দু ভাবে চালানো সম্ভব ;
(একসাথে দুটো অপশন ব্যবহার করবেন না, হয় ভিপিএন মুড, নয়তো ডিএনএস মুড)

১. ভিপিএন এর মত করে: এ মুডে এপে ঢুকবেন, ঢুকে কানেকশন অন করলে ভিপিএন অনুমতি চাইবে। ব্যস, অনুমতি দিলে নোটিফিকেশন এ চাবির সাইন দেখতে পাবেন।

২. প্রাইভেট ডিএনএস: একটা প্রাইভেট ডিএনএস চালু করতে হবে। একেক ফোনে একেকভাবে করা হয়। আমরা আজ এই মুডে কিভাবে চালাতে হয় তা দেখব। কারণ অনেকের ফোনে এপ সার্পোট করছে না।

সাধারণত সেটিংস থেকে Private DNS অপশন বের করতে হবে৷ করে sp-dns-dot.kahfguard.com এ এড্রেসটা পেস্ট করতে হবে।

শাওমিতে সেটিংস-কানেকশন এন্ড শেয়ারিং-প্রাইভেট ডিএনএস- তারপর প্রাইভেট ডিএনএস হোস্ট নেম - তারপর উপরের এড্রেস লিংকটা কপি করে দিতে হবে।

গুগল পিক্সেল এ -
সেটিংস-নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট- প্রাইভেট ডিএনএস- প্রাইভেট ডিএনএস হোস্ট নেম প্রোভাইডার - তারপর লিংক পেস্ট করে দিতে হবে।

মূল কথা ফোন থেকে Private DNS অপশন খুজে বের করতে হবে। তারপর হোস্টনেম এর অপশন এ লিংক পেস্ট করে দিতে হবে।

আরেকটা বিষয়:
ভিপিএন মুডে আপনার ফোন স্লো হতে পারে,গরম হতে পারে। ডিএনএস মুডে নেট উইক হলে স্লো হতে পারে ইন্টারনেট। ক্ষেত্র বিশেষে ডাটা একটু বেশি কাটতে পারে। তাই বিষয়গুলো খেয়াল করে দেখবেন।

আর প্রাইভেট ডিএনএস বলেন, বা ভিপিএন মুড, আপনি যদি নার্ডি টেক পারসন হয়ে থাকেন, মারাত্মক লেভেলের অনলাইন সিকিউরিটি নিয়ে ওরিড তাহলে এর প্রোস এন্ড কন্স অলরেডি জানেন। সো আপনারা ব্যবহার করবেন কিনা আগেই ভেবে নিন। (সাধারণদের জন্য প্রযোজ্য নয় এসব চিন্তা)

যারা বাচ্চাদের হাতে ফোন দিতে বাধ্য হন তাদের জন্য মারাত্মক সুবিধাজনক। কারণ বাচ্চারা ফোনে কোথা থেকে কোথায় চলে যায় তা নিয়ন্ত্রণ করা কষ্ট। তবে সবচেয়ে ভালো বাচ্চাদের ফোনের অভ্যাস না করানো।

🔴অফ করতে চাইলে প্রাইভেট ডিএনএস অপশন থেকে অফ সিলেক্ট করতে হবে, তারপর ফোন রিস্টার্ট ও দিতে হতে পারে।

🌐 তারপর ও সমস্যা হলে @HopeDM

(উপরে সাধারণ এন্ড্রয়েড এর সেটিংস দেখানো হল) - ছবিতে প্রাইভেট ডিএনস দেখুন: https://t.me/HopeIslamicTech/132?single
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
17
আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন ধরে আমাদের একটা প্রডাক্ট - কাহফ গার্ড বেশ ভালো সাড়া জাগিয়েছে অনলাইন স্ফিয়ারে।
আমাদের বলতে মূল কাজ করছে তুর্কিতে থাকা নিজাম, ইংল্যান্ডে থাকা ওমর আল জাবির ভাই, মাদাগাস্কারে থাকা মেহেদি আর বাংলাদেশে থাকা সাদ, ফাহিম, তন্ময়, আর দুলাল ভাই এবং আরো অনেকে যাদের সাথে আমার সরাসরি যোগাযোগ নাই।
আমি এখানে দুধভাত, কিন্তু আমাদের কাহাফ গার্ড বলতে খুব ভালো লাগে।

যাহোক এই টেকনলজিটা কী অকল্পনীয় কাজ করছে সেটা একটা সংখ্যা দিলে আপনারা বুঝতে পারবেন - শুধু প্রথম দিনে ৩১৪ মিলিয়ন ওয়েবসাইট কুয়েরি কাহফ হ্যান্ডেল করেছে।
অর্থাৎ ৩১৪ মিলিয়ন ওয়েবসাইটের এড্রেস দিয়ে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে সেই ওয়েবসাইটটা ব্ল্যাক লিস্টে আছে কিনা।
কাহফ গার্ড এর মধ্যে ৫৩ মিলিয়ন সাইট ব্ল্যাক লিস্টে থাকায় সেগুলোকে ব্লক করে এবং বাকি সাইটগুলোতে যাওয়ার পারমিশন দেয়।
আলহামদুলিল্লাহ - অর্থাৎ ৫৩ মিলিয়ন হারাম সাইট ভিউ আমরা বন্ধ করতে পেরেছি।

তবে কাজ এখনও অনেক বাকী।
আমাদের ব্ল্যাক লিস্টে আপডেট করতে হবে - শয়তান সাইট এখনো অনেক বাইরে আছে - এগুলো ধরে খোঁয়াড়ে ঢোকাতে হবে।
আবার সামান্য কিছু বেকসুর সাইটও ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, এগুলোকে মুক্ত করতে হবে।
সবচেয়ে বড় কথা এই টেকনলজিটা মানুষ কীভাবে তার রাউটারে, মোবাইলে, পিসিতে ইন্সটল করবে সেটার ব্যাপারে মানুষকে সাহায্য করতে হবে।
তো আমরা কিছু ইনটার্ন নেব যারা ইমেইল এবং লাইভ চ্যাটের মাধ্যমে মানুষকে সাহায্য করবে।
সবচেয়ে ফাটাফাটি হয় কেউ যদি আরবি, বাংলা ও ইংলিশ লিখতে এবং পড়তে পারে। যদি আরবী নাও পারেন, আপাতত আমরা বাংলা এবং ইংলিশে ভালো কমিউনিকেশন করতে পারবে এবং টেকনলজি শেখার আগ্রহ আছে এমন মানুষদের ইন্টার্ন হিসেবে নেব।
কহাফ গার্ড সংক্রান্ত কাস্টমার সাপোর্ট দেয়ার কাজ শেখাব।
যারা ভালো কাজ করবে তাদের চাকরি পারমানেন্ট হবে ইনশা আল্লাহ।
সবচেয়ে বড় কথা অনেক বোনেরা যারা বাইরে চাকরি করতে চান না - কিন্তু উপরে উল্লেখিত যোগ্যতা রাখেন তারাও ঘরে বসে এই কাজটা করতে পারবেন।
যারা আগ্রহী তারা sharif@shorobor.org তে আপনার সিভি মেইল করে দিতে পারেন।
আর আমাদের পেজটা ফলো ফেভারিট দিয়ে রাখতে পারেন। অনেক জরুরি আপডেট এই পেইজেই আসবে ইনশা আল্লাহ।- অপু ভাই
18
১. পুরানো স্যামসাঙ ইউজাররা ডিএনএসমুড চালাতে পারছেন না। ওনাদের জন্য কাল একটা ভিডিও নিয়ে আসব। ডিএনএস মুড দিয়ে চালানোর জন্য। এনড্রয়েড ৯ বা এরপর থেকে সার্পোট করে। পুরানোদের তাই সমস্যা হচ্ছে।

২. গতকাল একটু ডিস্টার্ব করসে। আজ ভালোই চলতেসে। (ডিএনএস মুড)

৩. ভিপিএন থেকে ডিএনএস মুড বেটার।
18
বাড়ছে মোবাইল ফোনের কল খরচ, বর্তমানে গ্রাহকেরা ১০০ টাকা দিয়ে মোবাইল রিচার্জ করলে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ কেটে নেওয়ার পর ৭৩ টাকার কথা বলতে পারেন। আবারও সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হলে গ্রাহকেরা ১০০ টাকার মধ্যে ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন।- বাংলাদেশের ৫৩তম বাজেট
😢44
Now is the time to think ahead.

- Download multiple \/PN apps. Proton, Free\/PN Windscribe, Turbo, etc.

- Keep some proxy sites bookmarked. croxyproxyDOTCOM, proxysiteDOTCOM, etc

- Download Briar, Bridgefy apps in your phone. Though they aren't much helpful.

- Don't rely on a single point of failure services like Cloudflare, Akamai, etc.

- Download and use T∅R in your phone, computers.

- Download and use Brave browser with all tracking disabled. Govt can use these trackers to identify demographics.

- Let's start using Mastodon, Signal for social networking, messaging, etc.

- (For devs like me) Download and keep backup of packages like npm, pypi, maven locally in case you need them later. Nowadays download speed is trash.

- (If willing to contribute) I'll be raising funds to rent BD servers for setting up IRC, \/PN. Keep an eye on, will be posting about it later.

- (If willing to contribute) Let's discuss how we can use IPFS, T∅RRENT protocol for our use case. Will create a group chat to discuss. Comment if interested.

📣 No need to share. Just copy and paste if found useful.
🔥13
জধানীর বিভিন্ন এলাকায় বাসা–বাড়িতেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হতে শুরু করেছে।

মোবাইল ডেটা চালু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামী শুক্র বা শনিবার মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সঙ্গে বৈঠক করে রবি বা সোমবারের মধ্যে মোবাইল ডেটা চালুর চেষ্টা করা হচ্ছে।
শহীদ ডট ইনফো
আপনার আশপাশে যারা শহীদ/আহত/নিখোঁজ হয়েছে, বন্ধু প্রতিবেশী যতটুকু পারেন তথ্য দিয়ে সহায়তা করুন।
এর সাথে ভিডিও ডকুমেন্টেশন ও সংযোজিত হবে এখানে।
নাম; শহীদডটইনফো
https://www.shohid.info/
তথ্য দেয়ার লিংক: https://forms.gle/rTrphbmxGoi2xgvp9
10
WiFi যথেষ্ট স্লো, তাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে ভিপিএন ইউজ করুন, অথবা Cloudflare এর Warp (1.1.1.1) ইউজ করুন।

WARP এ স্পিড একটু বাড়বে, তবে কানেকশন স্মুথ রাখতে চাইলে Warp Plus এ আপগ্রেড করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, রেফারেল এর মাধ্যমে আগে আমরা bot দিয়ে তৈরি করতাম। এখন অবশ্য একটা Telegram Bot আছে @generatewarpplusbot (https://t.me/generatewarpplusbot) যেটা ইনস্ট্যান্ট কাজটা করে দেয়।

শুধু bot থেকে পাওয়া Key টা আপনার অ্যাপ এর সেটিংস এ গিয়ে এডিট করে সেভ করে রাখবেন তাহলেই হবে।
😁1
WARP:
https://play.google.com/store/apps/details?id=com.cloudflare.onedotonedotonedotone

এটা ইন্সটল করেন। উপরের নিয়মে pro key নিয়ে নিন। না পেলে আমাকে জানাবেন।

কমেন্ট করলে আমি key দিয়ে দিব ইন শা আল্লাহ। সেটাপ করে নিন আগে। - @HopeDM

🔴(আমার লিমিট শেষ, আর কি জেনারেট করা সম্ভব না)
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
15
বর্তমানে একধরণের কথা চালু আছে যে বিশাল আকারে অনলাইনে আমাদের কার্যক্রম মনিটর করা হচ্ছে।কিন্তু আসলে গণহারে কোনো নজরদারি চলমান নেই বর্তমানে। আসুন কারণগুলো দেখি:

১. এনক্রিপশন: আপনার মেসেঞ্জারের ডাটা হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। এনক্রিপশন হচ্ছে অনেকটা এমনযে আপনি আপনার বন্ধুর কাছে সিন্দুক পাঠাচ্ছেন। সিন্দুকের চাবি শুধু আপনার এবং আপনার বন্ধুর কাছেই আছে।অন্য কেউই এইটা খুলতে পারবে না। মেসেঞ্জারেও জিনিসটা একই ভাবে কাজ করে। আপনার সাথে আপনার বন্ধুর মেসেজ শুধু আপনারা দুইজনই দেখতে পারবেন। ফেসবুকও চাইলে দেখতে পারবে না এটা। এর উপর দিয়ে ভিপিএন ব্যবহার করলে আরো নিরাপদ।

২. ডাটার বিশাল পরিমাণ: বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী প্রায় ০৫ কোটি। এখন কল্পনা করুন কি বিশাল পরিমাণ ডাটা আমরা প্রতি সেকেন্ডে জেনারেট করছি। এই বিশাল পরিমাণ Raw ইন্টারনেট ট্রাফিক ক্যাপচার করা, এবসর্ব করা,স্টোর করা এবং এনালাইসিস করা এবং আগের ডাটার সাথে প্যাটার্ন ম্যাচ করা অনেক বড় একটা বিষয়। এইগুলো করতে বিশাল পরিমাণ কম্পিউটিং পাওয়ার বা টাকা লাগে। আপনার কাছে এইটা সত্যি লাগলে আপনি আসলে এই সরকার যারা কিনা একটা ঠিকমতো টিকেট কেনার প্ল্যাটফর্ম বানাতে পারেনা তাদেরকে বেশি ক্রেডিট দিয়ে ফেলতেছেন। এই সরকার অলমোস্ট ২ বিলিয়ন ডলার হারায়ে ফেলছিলো হ্যাকড হয়ে ( আপনাদের জ্ঞাতার্থেঃ আজকে বাংলাদেশের ব্যাংকের ওয়েবসাইট আবার হ্যাকড হইছে)।

এখন দেখা যাক আপনার তথ্য কিভাবে সরকার এক্সেস করতে পারে -

১. তথ্য চাওয়াঃ সরকার ফেসবুকের কাছ থেকে আপনার তথ্য চাইতে পারে। কিন্তু এভাবে তথ্য পাওয়ার জন্য কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, এবং সেইক্ষেত্রেও প্রথমে আপনার বিরুদ্ধে লিগ্যাল ওয়্যারান্ট জারি করতে হবে, যেইটা আবার ফেসবুক রিভিউ করবে। এরপরেও ফেসবুক শুধু তাদেরকে মেটাডাটা দিবে- কখন মেসেজ পাঠানো হয়েছে, মেসেজের সাইজ, কে পাঠাইছে, কে রিসিভ করছে এইগুলা। কিন্তু কখনোই মেসেজের কনটেন্ট বা আপনার একচুয়াল মেসেজ আসলে কি এইটা দেখাবেনা। এরপরে চিন্তা করেন, বাংলাদেশে ফেসবুক এখন পর্যন্ত কোনো অফিস খুলতে চায় না। সিম্পলি বিকজ, বাংলাদেশের মার্কেট তাদের জন্য প্রফিটেবল না তেমন।

২. আড়িপাতা প্রযুক্তিঃ আপনাকে Pegasus প্রযুক্তি দিয়ে টার্গেট করা হইতে পারে। যেই ৪৫টা দেশ ইজরায়েলের কাছে থেকে এই প্রযুক্তি কিনেছে বাংলাদেশ তাদের মধ্যে একটা দেশ। এই আড়িপাতা প্রযুক্তি আপনার ডিভাইসে যেকোনোভাবে ইন্সটল হয়ে যেতে পারে- টেক্সট মেসেজ, ছবি, যেকোনো কিছুই। আপনাকে কোনো ক্লিকও করতে হবে না। এরপরে এই প্রযুক্তি আপনার ফোনের ডাটা চুরি করতে পারে বা আপনার ডিভাইসের ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করতে পারে, আপনি জানবেনও না। এইটা আসলেও দুঃস্বপ্ন। কিন্তু এইখানে একটা ঝামেলা আছে- ঝামেলাটা হচ্ছে এক একটা ব্যক্তিকে টার্গেট করতেই ২৫ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে। সো আপনি যদি একদম কি ফিগার না হন (যেমন বিরোধী দলের নেতা বা এমন কিছু), আপনাকে মনিটরিং তারা করবে না।

আপনাদের মনে এই ভয় বসায়ে দেওয়া হয়েছে যে সবকিছু মনিটর করা হচ্ছে, যেন আপনি এই ভয় থেকেই কিছু না করেন। আপনি মুক্ত ভাবেই কথা বলেন, লেখেন। কাওয়ার্ড হয়েন না, ভয়ে পেয়েন না।

(অনুবাদিত। মূল লেখা: সায়েম ফারুক)

📌এই পোস্টে যেটা মিসিং সেটা হইল ম্যানুয়াল মনিটরিং। আপনার সাথে কারো শত্রুতা থাকলে আপনার ফেসবুক পোস্ট সে অথোরিটির কাছে দিতে পারে, যেটা বারবার হইসে ডিজিটাল সিকিউরিটি এক্ট এর কারণে। বিভিন্ন অফিস আদালতেও স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে ক্যাচাল লাগাইতেসে। আপনার যদি ভয় থাকে, লিস্ট ক্লিয়ার রাখেন। কই থাকেন, কী করেন এত ইনফর্মেশন প্রোফাইলে রাইখেন না। (copy)
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
30
🔴দুপুর তিনটা থেকে মোবাইল ডাটা চালু করা হবে। দেয়া হবে ৫ জিবি বোনাস(তিনদিন মেয়াদে) - সূত্র প্রথম আলো।

🔴সারাদেশে মোবাইল চেক করে গণগ্রেফতার করা হচ্ছে- সূত্র সমকাল

🔴ভিপিএন ব্যবহারে ডাটা চুরি হয় এমন তথ্য ছড়ানো হচ্ছে। এটা মিথ্যা নয়। তবে এই ডাটা চুরি গুগল, ফেসবুক সহ আপনার ফোনের প্রতিটা এপই করে। ভালো রিভিউ সহ ভিপিএন ব্যবহারে সাধারণ মানুষের জন্য কোনো রিস্ক নেই। - হোপ।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
138
রেমিট্যান্স নিয়ে কনফিউশন? বিকাশ নগদের মাধ্যমে টাকা দিলেও কি সেইটা রেমিট্যান্স হিসেবে গন্য হবে? চলেন কনফিউশন দূর করি।

*
- আপনি যে দেশে থাকেন সেই দেশের ব্যাংক থেকে আপনি যদি বিকাশ নগদ বা ব্যাংকে টাকা পাঠান তবে সেইটা রেমিট্যান্স হিসেবেই যাবে।

উদাহরণ হিসেবে ধরুন আপনি ট্যাপট্যাপ সেন্ড থেকে টাকা পাঠাবেন আর দেশে রিসিভার সিলেক্ট করলেন বিকাশ বা নগদ।সেক্ষেত্রে টাকাটা আপনার রেমিট্যান্স হিসেবেই বাংলাদেশে যাবে।কারন টাকাটা আপনি অফিসিয়াল ভাবেই দিচ্ছেন শুধু রিসিভার হিসেবে ব্যাংকের বদলে এখানে রিসিভার বিকাশ বা নগদ।

*
-আপনি যে দেশে থাকেন সেই দেশে দেখবেন আনেক বাংলাদেশি লোকাল লোকজন থাকে যারা টাকা নিয়ে কাজকারবার করে।সেইটা হতে পারে কোন মুদি দোকানের লোক বা আপনার পরিচিত কেও।

যেমন মিডেল ইস্টে বিভিন্ন মুদি দোকান বা বাংলাদেশি লোকজনের দোকানে এভেইলেবল দেখা যায়।তাদের হাতে টাকা দিলে,তারা সেই টাকা দেশে আপনার ফ্যামিলির কাছে বিকাশ বা নগদে পাঠিয়ে দেয়।

এই সিস্টেমে তাদের হাতে আপনি আপনার ডলার,রিয়াল,দিরহাম যাই দেন না কেন,সেইটা সেই লোকাল দোকানদার নিজের কাছে রেখে দেয় এবং দেশে তাদের সেট করা এজেন্ট আপনার বাসাই নিদিষ্ট টাকা পাঠিয়ে দেয়।অনেক সময় তারা আপনার চাহিদা বা পছন্দ অনুযায়ী আপনার ব্যাংক একাউন্টেও টাকা ডিপোজিট করে দিতে পারে।আর এই সম্পূর্ণ প্রসেসটাই হলো হুন্ডি।আশাকরি কনফিউশন টা দূর হইছে।

এখন আমার সল্প মাথার জ্ঞানে কিছু কথা বলি।

হাজারো হোক দেশে আমাদের ফ্যামিলি থাকে আবার অনেকে দেশ থেকে ধার দেনা বা কিস্তিতে টাকা নিয়ে আসছে,সেক্ষেত্রে মাস শেষে টাকা পাঠাতেই হবে।সুতরাং একদম রেমিট্যান্স দেয়া অফ করা কখনোই সম্ভব নয় কিন্তু ৭০/৮০% পর্যন্ত কমানো সম্ভব।

আবার সবাই যদি হুন্ডিতে ঝুকে যাই তাহলে হুন্ডি ব্যাবসায়ীরাও একপ্রকার চান্স নিয়ে টাকার রেট কমিয়ে দিবে।সুতরাং এই ক্ষেত্রে আপনার ফ্যামিলি চলতে বা আপনার যতটুকু টাকা দরকার ঠিক ততটুকুই দেশে পাঠান আপাতত।

অনেকে হয়তো ৫০ হাজার পাঠান ১০ হাজার ফ্যামিলি খরচ বাকিটা ব্যাংকে রেখে দেন।আপাতত এই জিনিস টা করার দরকার নাই।আমার মনে হয় আপনি যদি এই ট্রিকটা ফলো করেন তাহলে একসাথে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে।

রিসেন্ট টাইমে দেখবেন ব্যাংক গুলো রেমিট্যান্স নেয়ার জন্য টাকার রেট অনেক হাই করে দিবে,আবার হাই প্রণোদনা অফার করবে বিভিন্ন ক্যাম্পেইন চালাবে।
এখন আপনি লোভে পরে রেমিট্যান্স পাঠিয়ে সরকার কে আপনার সন্তান,ভাই বা আত্মীয় স্বজনদের মারার জন্য বুলেট কেনার টাকা দিবেন নাকি দেশ শোধরাবেন তা একান্তই আপনার উপর নির্ভর করছে।

ধন্যবাদ।

যদি উপকারী পোষ্ট মনে হয় তবে সেয়ার করে রাখতে পারেন।

#NoRemittanceNoTolerance
25
Whatsapp কি ট্র‍্যাক করা সম্ভব!!

জ্বি, Whatsapp এ কল করার মাধ্যমে কলারের IP Address বা ISP Provider Name দেখার সম্ভবনা আছে! এটা আমার কথা না Whatsapp এর নিজের কথা!!

তো, এই ট্র‍্যাক করা থেকে সেইফ থাকবো কিভাবে!!

চলেন, Whatsapp এর দুইটা সেটিংস সম্পর্কে জেনে নেই।

Whatsapp এর Setting > Privacy > Advance অপশনে গেলে "Protect IP Address In Calls" নামের একটা অপশন দেখা যায়। ডিফল্টভাবে এটা বন্ধ থাকে, তবে Whatsapp এর ভাষ্যমতে , এটা চালু করলে "কেও আপনার whatsapp call ট্র‍্যাক করতে বা কলের মাধ্যমে আপনার লোকেশন/ip address বা ISP Provider বের করতে/ দেখতে পারবেনা"

কারন, এই অপশন চালু করলে WhatsApp এর Call গুলো সরাসরি রিসিভারের কাছে না গিয়ে Whatsapp এর নিজস্ব সার্ভারের মাধ্যমে যাবে। ফলে , IP/ISP Provider Name হাইড হয়ে যাবে বা দেখা যাবেনা!!!

এই অপশন চালু করে ফেলেছেন!
ব্যাস! কাজ শেষ!!
এখন আপনি Whatsapp Calling এর মাধ্যমে ট্র‍্যাকিং থেকে নিরাপদ!
কিন্তু, এখনো পুরোপুরি নিরাপদ?
না!!!
কারন, হুট করে কোনো তরুন/তরুনী আপনাকে একটা ওয়েবলিংক দিয়ে বল্লো এখানে আপনার ছবি/ভিডিও ভাইরাল কিংবা এখানে অমুক তমুকের ১৯/২০ আছে, আপনিও লিংকে ক্লিক করে ঢুকলেন, আর আপনার IP Address এবং ডিভাইসের ডিটেইলস টাও তার কাছে চলে গেল!!

কি লাভ হইলো এতো সিকিউরিটি শিখাইয়া, যদি এমন লিংকেই ক্লিক করেন!!

যাই হোক, এটা থেকে নিরাপদ থাকতে, ওই advance অপশনে আরো একটা অপশন আছে "Disable Link Previews" ওইটা আবার চালু করতে যাইয়েন্না, যেমন আছে তেমন-ই থাক!
ওইটা বন্ধ থাকলে, কেও যখন আপনাকে WhatsApp এ লিংক দিবে, ক্লিক করার সময় Whatsapp আপনাকে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে প্রবেশ করার জন্য ডিজিটালি রিমাইন্ডার দিবে...

সো, লিংকে ক্লিক করার আগে সাবধান!
আর, এই সময়ে বিশেষ ভাবে সাবধান🙂

Abdullah Al Imran
Founder - Probfly IT
342👏2
একাধিক ইন্টারনেট প্রোভাইডার অফ দি রেকর্ড জানিয়েছে যে বিটিআরসি থেকে ইন্টারনেট স্পিড ক্যাপ বা লিমিট করে দেয়ার নির্দেশ আছে - যতদিন আন্দোলন চলবে।

ওদিকে মিথ্যুকের বাচ্চারা বলে বেড়াচ্ছে "আমরা ইন্টারনেট বন্ধ করিনি", এই ঐ।

আর এই লিমিট কত জানেন ? ১০ ভাগের এক ভাগ। এক প্রোভাইডার জানালো তাদের অ্যালোকেশন হচ্ছে ৯০০ এমবি, কিন্তু দিতে বলেছে ৯০ এমবি। এই স্পিড ভাগাভাগি করে কোন কাজ কেউ করতে পারছে না।

দেশের রেমিট্যান্স নিয়ে কুমিরের কান্না করা হচ্ছে, অথচ এই ইন্টারনেট এর কারণে হাজার হাজার ফ্রিল্যান্সারের জব চলে যাবে, মাসের বেতন অর্ধেকও আনতে পারবে না। আইটি থেকে রেমিট্যান্স চাইলেও আসবে না।

ক্ষমতা কত ইম্পর্টেন্ট! এই দেশ, এই দেশের মানুষের প্রতি আসলেই যদি কোন কনসার্ন থাকতো, তাহলে এসব করতো না। সব মিথ্যাবাদি, বাটপার, এবং ক্ষমতালোভী। একদিন ইনশা আল্লাহ এদের হাশর দুনিয়াতেই হবে, তখন মানুষ হাসবে আর বলবে "কেউ করেনি, অটোম্যাটিক হয়ে গেছে"।

© মাহবুবুর রহমান

🔴ফোন ইন্টারনেট স্লো করে দেয়া হইসে, যা না চলার মতই
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
17😢10
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN নিয়ে অনেকে শংকায় আছেন যে, ফেসবুক হ্যাক হয় কিনা বা ডিসেবল হয় কিনা। এই ব্যাপারে কয়েকটা কথা বলি।

১। আপনি নিশ্চয়ই মহা গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তি নন যে আপনার একাউন্ট হ্যাক করে হ্যাকারদের কোনও লাভ আছে। হ্যাকররা আপনার আমার চেয়ে বহু স্মার্ট। যেখানে লাভ নেই সেখানে তারা ১ সেকেন্ড সময় দিবে না।

২। ফেসবুক জানে আপনি কোন ডিভাইস থেকে কোথা থেকে ফেসবুকে ঢুকেছেন। কি ব্রাউজার ব্যবহার করছেন। ভিপিএন ব্যবহার করলে আপনার লোকেশন চেঞ্জ হয় কিন্তু ডিভাইস আইডি চেঞ্জ হয় না। কাজেই একই ডিভাইস থেকে আপনি একবার বাংলাদেশে, একবার জাপান, একবার রাশিয়া, ইউএস থেকে লগিন করলে/ফেসবুক ব্রাউজ করলে ফেসবুক এলগরিদম সন্দেহজনক হিসেবে ধরতে পারে। তবে এক্ষেত্রে উচিত হল two factor login চালু করা। পাসওয়ার্ড দেয়ার পরেও লগিন কোড (OTP or Authenticator app code) ব্যবহার করা। পূর্বের Session এর সাথে ফেসবুক তখন মিলিয়ে দেখবে। তখন ডিভাইস একই পাবে। ঝামেলা হবে না।

৩। ঝামেলা তখনই হবে যখন আপনার আইডি নতুন। আগের সেশনের তেমন তথ্য নেই ফেসবুকের কাছে। আপনি নতুন কোনো ডিভাইস থেকে ফেসবুক চালাতে চাচ্ছেন যার তথ্য ফেসবুকের কাছে নেই। তখন ফেসবুক সন্দেহ করবে অন্য কেউ আপনার একাউন্টের দখল নিতে চাচ্ছে। তখন নানা রকম প্রশ্ন করতে পারে। ইমেইলে কোড দিতে পারে, OTP দিতে পারে। সেগুলোর যদি আপনার হাতে না থাকে অথবা আপনি ভুলভাল কোড দেন তখন একাউন্ট লক করে দিবে। সেই লকড একাউন্ট হয় আপনাকে ভেরিফাই করে বের করে আনতে হবে। নাহয় আগে যেসব ডিভাইস দিয়ে ফেসবুক চালিয়েছেন সেসব দিয়ে লগিন করতে হবে।

ফেসবুক এলগরিদম বহুত স্মার্ট। একারনেই যাদেরকে জনগুরুত্বপূর্ণ ব্যক্তি (মানে যাদের কার্যক্রম থেকে পাব্লিক উপকৃত হয় বা যাদের পোস্টে লোকেদের এক্টিভিটি বেশি) তাদের আইডিতে two factor authentication বাধ্যতামূলক করেছে। প্রথম প্রথম এসবে বিরক্ত লাগলেও এখন ধীরে ধীরে বুঝে আসছে। - আহমেদ রবিন
17
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো আজ বুধবার বিকেল থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। তিনি বলেছেন, ‘যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক,  টিকটক ও ইউটিউব, বিকেলের মধ্যে সব চালু হবে।’- প্রথম আলো
15