Hope: Islamic Tech
3.62K subscribers
107 photos
6 videos
7 files
56 links
Hope এর টেকনিক্যাল বিষয়গুলোর সমাধান এখানে দেয়া থাকবে ইন শা আল্লাহ
Download Telegram
ফেবুর এই অপশনের মানে হইল আপনে কোন কোন প্রফাইলে সবচেয়ে কম ইন্টারেক্ট করসেন। অর্থাৎ কাদের পোস্টে আপনে লাইক কমেন্ট কম করসেন তার লিস্ট।

Not "যারা আমার পোস্টে লাইক কমেন্ট করে না"

এটা অন্যের পাপের লিস্ট না। আপনি কাদেরকে লিস্টে রেখে ঘুমায়ে গেছেন তার লিস্ট।

পাপটা আপনের। - যুবায়ের আহমেদ
😁121👏1😢1
এরকম এড আসলে করণীয় কি?

উত্তর:


এডয়্যার বা এড দেখানোর এপসটা সরানোর একটা ট্রিকস বলি, যখন এডটা আসবে তখন রিসেন্ট এপস এ যাওয়ার যে বাটন; এটায় চলে যাবেন। তারপর দেখবেন নিশ্চয়ই কোনো গেমস নাম টাইপ এপস। ওটা আনইন্সটল করলে ঠিক হয়ে যাবে।

এভাবে এড চলাকালীন রিসেন্ট এপ বাটন সবসময় ভিজিবল থাকেনা। কারণ এডটা ফুল স্ক্রিণ। বরং রিসেন্ট এপ বাটন এ ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। কারণ আপনি এড এ ক্লিক করছেন।

কয়েকবার চেষ্টা করুন। এপটা পিক করে ফেলা পসিবল।


আর সম্ভব না হলে এপ লিস্ট চেক করুন। ওয়ারিওর, ফ্রুট, ফাইটার ওয়ার এরকম গেমসের নামে এপ পাবেন যেটা আপনার কাজের না বা আপনি কখনোই ইন্সটল করেননি। ওটা আন ইন্সটল করুন, এ ক্ষেত্রে এক্সপার্ট কারো সাহায্য নিলে ভালো।
টেলিগ্রাম এ ইনকাম বেজ কিছু স্ক্যাম স্টোরি আসবে যেখানে আপনি টাকা ইনকাম ও করতে পারবেন তবে শেষে ধরা খাবেন৷ সাথে আরো কিছু স্ক্যাম স্টোরি আসবে। শীঘ্রই... আপনারা কেউ স্ক্যামের শিকার হলে কমেন্টে জানিয়ে রাখুন, আমরা স্টোরিতে এড করতে পারব ইন শা আল্লাহ
👏3
Forwarded from HopeDM
প্রতারণার অভিযোগে চীনের এক নাগরিকসহ ১৫ জনকে শুক্রবার গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ

🍀বিস্তারিত: https://telegra.ph/লন-নয়-এপর-পরতরণর-ফদ-11-25

🛑আমরা আগের এরকম জিনিস নিয়ে সাবধান করেছিলাম, আবার ও করলাম। আজকাল এন্ড্রয়েড এর বেশ কিছু টুলস ভয়ংকর। আর ফোনে সেন্সিটিভ কিছু রাখবেন না যা দিয়ে আপনাকে ব্লাকমেল করা সম্ভব।
4🔥1
😢21
Forwarded from Mayraj Hossain
মার্ক জাকারবার্গ নিজের মেয়েদের ছবি ইমোজি দিয়ে হাইড করে দিয়েছে। অথচ নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে স্যাররা মেয়েদের ছবি ও ভিডিও করে ফেসবুকে আপলোড করছে।

জাকারবার্গ যদি নিজের প্লাটফর্মে নিজের মেয়ের ছবি দেওয়াকে সেইভ মনে না করেন তাহলে স্কুল কিভাবে আপনার মেয়ের ছবি বিনা অনুমতিতে অনলাইনে দিচ্ছে? চাইল্ড এবিউজ হলে এর দায় কে নেবে? এ ব্যাপারে আওয়াজ তুলুন

—Redwan Kabir Shuvro
48🔥5
Forwarded from Kofipost
নাম শরিফুল বকুল, পেশায় Kaligoan Model High School এর একজন শিক্ষক! সে কোনোভাবে ছাত্রী/মেয়েদের গুগল ফটো'র এক্সেস নিয়ে বিভিন্নভাবে ব্লাকমেইল করে। সে দাবী করে সে ধার্মিক এবং কোনো মেয়ে যদি তার এসব বাজে প্রস্তাবে রাজি না হয় তাহলে সে ইসলাম ধর্মকে অবমাননা করে, পবিত্র কোরআনে নিজের পুরুষাঙ্গ রেখে ছবি/ভিডিও করেছে সে।

» আরো বিস্তারিত
😢3
মনে আছে একটা স্ক্যাম শেয়ার করেছিলাম, ডেলীভারী বয় ফোন নিয়ে ফটো শেয়ার চালু করে দেয়? সাবধাম থাকবেন বোনরা... সময় পেলে বিস্তারিত লিখব ইন শা আল্লাহ
😢18
আমরা অনেকেই আর আগের মত বড় লেখা পড়তে পারি না। সময়ও হয় না অনেকের। কিন্তু কানে হেডফোন গুঁজে ঠিকই একটা গল্প বা লেকচার শুনে ফেলতে পারি।
.
তাছাড়া ফেসবুকে এখন কাজের লেখা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। পুরনো সব লেখা আর নোটগুলো হয়তো আর খুঁজেও পাওয়া যাবে না। যে লেখাগুলো একসময় আমাদের চিন্তার জগতে আলোড়ন তুলেছিল, মোটামুটি সবগুলো লেখাই একসাথে পাবেন hoytoba.com অ্যাপে। সাথে পাবেন অডিও লেকচার এবং অডিওবুক শোনার সুবিধাও।

'হয়তোবা' অ্যাপের অন্যান্য ফিচার..
.
- মুহাম্মাদ ﷺ এর সীরাহ, পরকালের পথে যাত্রা, নবীদের জীবনী, উম্মাহাতুল মু'মিনীন, সাহাবীদের জীবনীসহ রয়েছে অসংখ্য বাংলা, ইংরেজী লেকচার।
.
- অফলাইনে ডাউনলোড করে অডিও লেকচার শোনার সুবিধা।
.
- প্যারেন্টিং, ইতিহাসের পাতা, কবিতাসহ বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়তে পারবেন, রয়েছে অডিওবুকের মতো শোনার সুবিধাও।
.
- আপনার পছন্দের অসাধারণ সব লেখকদের ব্লগসাইট 'হয়তোবা' অ্যাপেই লোড করে পড়তে পারবেন। অতি শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে মাসিক আল কাউসার, লস্ট মডেস্টি, ষোলো ম্যাগাজিন সহ জনপ্রিয় সব ব্লগ।
.
- পছন্দের লেখা বুকমার্ক করে রাখতে পারবেন।
.
- নিজের পছন্দ মতো থিম, ফন্ট সাইজ, কালার সব সাজিয়ে নিতে পারবেন।
.
- নতুন ব্লগ, লেখা বা অডিও লেকচারের জন্য রিকোয়েস্টও করতে পারবেন - আসিফ আদনান
29🔥2😢1
ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে প্রতারণা ও জালিয়াতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের বোকা বানাতে এবার নতুন কৌশল ব্যবহার করছে প্রতারকেরা। এত দিন ভুয়া বার্তা পাঠানোর পাশাপাশি কল করে প্রতারণা করলেও সম্প্রতি হোয়াটসঅ্যাপের ‘স্ক্রিন শেয়ারিং’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের ফোন বা কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা।

ভিডিও কলের সময় ফোন বা কম্পিউটারের পর্দা অন্যদের দেখানোর সুযোগ দিতে সম্প্রতি ‘স্ক্রিন শেয়ারিং’ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলার সময় পর্দায় থাকা তথ্য, ছবি বা ভিডিও অপর প্রান্তে থাকা ব্যক্তিকে দেখানো যায়। আর তাই বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির ভুয়া পরিচয় ব্যবহার করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ‘স্ক্রিন শেয়ারিং’ সুবিধা চালু করতে প্রলুব্ধ করছে একদল প্রতারক। একবার এ সুবিধা চালু করলেই সেই ব্যক্তির ফোন বা কম্পিউটারে চালু থাকা হোয়াটসঅ্যাপে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাঠানো ওটিপি, পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তারা। পরে এসব তথ্য ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারণা করা হয়।

প্রতারণার নতুন এ কৌশল ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং স্ক্যাম’ নামে পরিচিত। এ ধরনের প্রতারণার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। অনেক সময় ফোন বা কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়েও ‘স্ক্রিন শেয়ারিং’ সুবিধা চালু করতে ব্যবহারকারীদের প্রলুব্ধ করে থাকে প্রতারকেরা। আর তাই নিরাপদ থাকতে ভিডিও কল চালু থাকা অবস্থায় অপরিচিত ব্যক্তিকে ফোন বা কম্পিউটারের পর্দা প্রদর্শনের অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
😢15
বোনদের জন্য জরুরি সতর্কবার্তা:

অনলাইনে যেসব ফিমেইল আইডির ব্যাপারে আপনি নিশ্চিত নন যে, তিনি আসলেই মেয়ে কি না, তাহলে তাদের সাথে সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে সাবধান!
আমাদের সামনে এমন কিছু তথ্য এসেছে, ফিমেইল আইডি খুলে নারীদের একাধিক গ্রুপ মেইন্টেইন করছে। বোনদের নিয়ে গ্রুপ খুলছে। অনলাইনে নিজেকে আলেমা পরিচয় দিয়ে বোনদের সাথে মেসেঞ্জারে কথাবার্তা, ফতওয়া প্রদানসহ একাধিক ক্লেইম ঘটাচ্ছে।

যেসব ফিমেইলকে আপনি সরাসরি দেখেছেন, অথবা ভিডিওতে কথা বলেছেন, তাদের ছাড়া অন্য কোনো ফিমেইল আইডি থেকে সাবধান থাকা জরুরি।

অনলাইনে কোনো মাসআলা জানতে হলে মাহরামের মাধ্যমে মুফতী সাহেবদের কাছ থেকে জানতে হবে। অথবা নিজের একান্ত পরিচিত কোনো আলেমা থেকে জানতে হবে।

অভিযুক্ত ব্যক্তি নিজে থেকে যদি ভুল স্বীকার করে এসব প্লাটফর্ম থেকে সরে না দাঁড়ায়, তাহলে আমরা তার মুখোশ উন্মোচন করব ইনশাআল্লাহ।
28😢6🔥2👏21
(কমেন্টের লেখাটা পড়ুন, মেয়েদের গ্রুপে অনেকের সাথে এমন হয়েছে)

সিম্পলি বলছি, অনলাইনে আয় - এই দুই শব্দ দেখলে ঝাপিয়ে পরবেন না, বেশিরভাগই ভুয়া। ৯৯%।
8😢7
যেসব বোন ফেসবুকে ছবি আপলোড করেন, তাদেরকে অনুরোধ করবো AI কতদূর এগিয়েছে সেই ব্যাপারে কয়েকটা আর্টিকেল পড়েন। এরপর মন চাইলে ছবি আপলোড দিতে পারেন।

রেডিটের একটা ফোরামে একজন মহিলা ছবির এই ঘটনাটা পোস্ট করেন। তিনি যখন দেখলেন ইন্টারনেটে তার নগ্ন ছবি ছড়িয়ে গেছে তখন উপায় না পেয়ে পুলিশের কাছে ফোন দেন। নন-ইমার্জেন্সি লাইনে ফোন করে এই সমস্যার কথা বলার পরেও এক মিনিটের মাথায় কল কেটে দেয়া হয়। তার নামটা পর্যন্ত জিজ্ঞাসা করা হয়না।

AI দিয়ে এখন রিয়েলিস্টিক ছবি জেনারেট করা যায়, আপনার চেহারার ছবি থাকলেই বাকি শরীর প্রয়োজনমতো জেনারেট করে নেয়া যায়। এই ভুক্তভোগী মহিলা বিচার নিয়ে গিয়েও কোনো বিচার পায়নি বরং সমাধান হিসেবে ওই দেশের পুলিশ বললো ওদের একাউন্ট ব্লক করে দিন। নিজেকে একবার এই পরিস্থিতিতে চিন্তা করে দেখুন। আপনার ছবি নিয়ে একেবারে রিয়েলিস্টিকভাবে আপনার শরীর জেনারেট করা হলে (যেখানে পার্থক্য করা যায় না এটা আসল নাকি নকল) আপনি সমাজে কীভাবে মুখ দেখাবেন?

কাউকে কীভাবে বিশ্বাস করাবেন এটা আপনি না? আপনার আশেপাশের মানুষ ছিঃ ছিঃ করবে, যাকে বিশ্বাস করতেন সে নিজেও আপনার এই ছবি স্প্রেড করে আপনার চরিত্র নিয়ে কথা বলবে। এসব ধাক্কা খাওয়ার মতো মানসিক শক্তি থাকলে নিজের ছবি আপলোড দিতে পারেন। নাহয় আরেকবার ভেবে দেখুন, অপ্রয়োজনীয় একটা কাজ করে নিজের বিপদ ডেকে আনছেন না তো? নয়মাস আগে প্রযুক্তি এই পর্যায়ে থাকলে এখন কতদূর এগিয়েছে ভেবে দেখুন তো! - Mayraj Hossain.

হোপ: এটা নিয়ে লিখতাম, এআই ইমেজ ক্রিয়েশন এখন আরো পারফেক্ট এবং নিখুঁত। প*&র্ণ ইন্ডাস্ট্রি দ্রুত পরিবর্তন হচ্ছে, ডিজিটাল অশ্লীলতা নতুন মাত্রা নিচ্ছে। নিখুত মানুষের ছবি এখন বেশ এভেল এভল। অন্য আরেকদিন বিস্তারিত লিখব ইন শা আল্লাহ।
😢23😁1
ফেসবুকের সার্ভার ডাউন। ভয় পাওয়ার কিছু নেই। হ্যাক হয়নি আইডি বা পেজ।
24😢4😁3👏1
ফেসবুক সার্ভার ঠিক হয়েছে।
🔥10😢2
▶️ইউটিউব রিভ্যান্সড আপডেট করে নিন। নতুন ফাইল দিয়ে রিপ্লেস করা হয়েছে।

লিংক: https://t.me/HopeIslamicTech/55
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢6
গ্রামীনফোন যারা ইউজ করেন তাদের এখন থেকে মাসে বিনা প্রয়োজনে ৬০ টাকা রিচার্জ করতে হবে,

বর্তমানে ২০ টাকা রিচার্জ এর মেয়াদ ১০ দিন। ১০ দিন পর আপনার সকল আউটগোয়িং সার্ভিস বন্ধ হয়ে যাবে,

অর্থাৎ কাউকে কল বা ম্যাসেজ এবং ইন্টারনেট ব্যবহারের সকল সার্ভিস বন্ধ হয়ে যাবে, ইনকামিং চলবে শুধু।

আপনার ডাটার মেয়াদ থাকলেও লাভনাই, টাকার মেয়াদ শেষ হয়ে গেলে সব অফ করে দিবে। তারমানে প্রতিমাসে হুদাই মিনিমাম ৬০৳ রিচার্জ করাই লাগবে আপনার!!!

আবার এখন নতুন নিয়ম করেছে টাকার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ৩০ দিনের ভেতর যদি পুনরায় রিচার্জ না করেন, আপনার একাউন্ট এ যত টাকাই থাকুক না কেনো! সেইটা ০০.০০ করে দিবে তারা।

প্যাক এর মেয়াদ থাকতেই পারে, কিন্তু নিজের টাকার মেয়াদ কেনো থাকবে? কোনো কারন ছাড়াই আমার টাকা কেনো কেটে নিবে??

# তাই আসুন সকলে নিজ নিজ যায়গা থেকে এই প্রকাশ্য ডাকাত কোম্পানিকে বয়কট করি।

আর হ্যাঁ অনেকে বয়কট করার আগে একথা ভেবে ভয় পাচ্ছেন যে আমার এই নম্বর তো সকলের কাছে পরিচিত এই নম্বর বয়কট করলে আমার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাব? এর সমাধান খুবই সহজ।  আপনি এই সিমকে MNP করে করে বাংলালিংক/টেলিটক/ রবি/ এয়ারটেল যে কোন অপারেটরে যেতে পারবেন। এখন আসুন জেনে নি MNP আসলে কী?? MNP হলো একটা নেটওয়ার্ক চেঞ্জিং সিস্টেম অর্থাৎ MNP করার মাধ্যমে আপনার বর্তমান যেই নম্বরটি আছে সেটিই থাকবে শুধু অপারেটর পরিবর্তন হবে।- কপিড

💎হোপের মন্তব্য:

🔴MNP করলে সিমে লগিইন কোড সহ অনলাইন সার্ভিসগুলোর টু ফ্যাক্টরে সমস্যা হয় বলে শুনেছি।

🔴গ্রামীণফোন বলেছে তারা এ সিদ্ধান্ত থেকে সরে আসবে না।

সম্ভব হলে কাস্টমার কেয়ারে গিয়ে উড়ো মেরে সিম ফেলে দিয়ে আসুন ইন শা আল্লাহ।
Please open Telegram to view this post
VIEW IN TELEGRAM
😢2519😁1