Hope: Islamic Tech
3.62K subscribers
107 photos
6 videos
7 files
56 links
Hope এর টেকনিক্যাল বিষয়গুলোর সমাধান এখানে দেয়া থাকবে ইন শা আল্লাহ
Download Telegram
নির্বাচনের আগে মুঠোফোনে নজরদারির নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। এ ব্যবস্থায় কোন মুঠোফোন ব্যবহারকারী কোথায় অবস্থান করছেন, তার সুনির্দিষ্ট তথ্য পাবে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এটি স্থাপন করতে মোবাইল অপারেটরদের ব্যয় হবে প্রায় ২০০ কোটি টাকা।
মুঠোফোন ব্যবহারকারীদের ওপর নজরদারির ব্যবস্থা এখনো আছে। এ ব্যবস্থায় একটি মুঠোফোন নম্বর ব্যবহারকারী কোন এলাকায় রয়েছেন, তা জানা যায়। তবে সুনির্দিষ্ট অবস্থান জানা যায় না। নতুন ব্যবস্থা হবে আরও সুনির্দিষ্ট।
ধরা যাক, একজন মুঠোফোন ব্যবহারকারী এখন ফার্মগেট মোড়ে রয়েছেন। এখনকার ব্যবস্থায় সেখানকার মোবাইল নেটওয়ার্কের বেজ ট্রান্সসিভার স্টেশনের (বিটিএস, যা টাওয়ার নামে পরিচিত) আওতার তিনটি কেন্দ্রের (সেল) কোনটিতে গ্রাহক অবস্থান করছেন, তা জানা যায়। যেহেতু বিটিএসের আওতা মোটামুটি বড় থাকে, ফলে গ্রাহকের সুনির্দিষ্ট অবস্থান জানা যায় না।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও টেলিযোগাযোগ খাত সূত্র বলছে, নতুন ব্যবস্থায় ওই ব্যক্তি ফার্মগেট মোড়ের ঠিক কোন জায়গায় আছেন, সেটিও সুনির্দিষ্টভাবে জানা যাবে। ফলে ব্যক্তি কোন ভবনে রয়েছেন, তা শনাক্ত করা সম্ভব হবে। - প্রথম আলো
😢242
ইউটিউব এর বদলে New Pipe ইউজার যারা আছেন তারা গ্রে জে ব্যবহার করে দেখতে পারেন। ইউটিউব সহ নানা প্লাটফর্মের ভিডিও একসাথে দেখতে পারবেন আর প্রাইভেসি ফোকাসড এবং ওপেন সোর্স। অডিও ভিডিও ডাউনলোড সহ অনেক সুবিধা আছে।

এপ ডাউনলোড লিংক: https://grayjay.app/#download_footer

এপের সব ফিচার: https://youtu.be/5DePDzfyWkw?feature=shared
👏53
Facebook Web Version Problem right now. No worries, lots of people are facing it.
গুগল একটা মহান কাজ করেছে। আমরা সবাই জানি, বড় বড় টেকনোলজি কোম্পানি গুলো ই-সরায়ে*ল এর পক্ষে। গুগল, ফেসবুক....এরা।

উপরের ছবিতে দেয়া নোটিফিকেশনটা যারা পেয়েছেন,তারা চাইলেও হামা-স এর চ্যানেলগুলোতে ক্লিক করতে পারবেন না। কারণ? গুগল প্লে সার্ভিস বাইন্ডেড টেলিগ্রাম এপগুলোতে এসব চ্যানেল একসেস/ভিউ করতে দিবে না।

সমাধান? টেলিগ্রাম এর ওয়েবসাইট থেকে গুগল প্লে সার্ভিস ছাড়া এপটা ইন্সটল করতে হবে আপনাকে। সাধারণত প্লে স্টোর এর সব এপ প্লে সার্ভিসের সাথে কানেক্টেড। কিন্তু এর বাইরেও এন্ড্রয়েড এপ আছে যেগুলো প্লে সার্ভিস ছাড়াই চলতে পারে। টেলিগ্রাম এর ও আছে, সেটার লিংক: https://telegram.org/android

এটা কাদের করা উচিত? সাধারণ ইউজারদর কিছু করতে হবে না। তবে যারা সেন্সিটিভ ইনফরমেশন নিয়ো ডিল করেন ওরা অরিজিনাল টা ওয়েবসাইট থেকে নামিয়ে নিন
18🔥1
রাজধানীর মহাখালীতে ১৪ তলাবিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগায় দেশের বিভিন্ন জেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবা বিঘ্নিত হচ্ছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো জানিয়েছে, খাজা টাওয়ারে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেটা সেন্টার রয়েছে। আগুন লাগার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে। এতে ইন্টারনেট–সেবা বিঘ্নিত হচ্ছে।

ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি এমদাদুল হক প্রথম আলোকে বলেন, দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যান্ডউইডথ আসত খাজা টাওয়ারের দুই ডেটা সেন্টার থেকে। এই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ৭০ শতাংশ দিয়ে থাকে। যেহেতু ডেটা সেন্টারগুলো বন্ধ হয়েছে, তাই ইন্টারনেট–সেবায় বিঘ্ন হচ্ছে।

এদিকে মুঠোফোন অপারেটর রবি এক বিবৃতিতে জানিয়েছে, খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কারিগরি কারণে তাদের কিছু গ্রাহক রবি থেকে অন্য অপারেটরের নম্বরে বা অন্য অপারেটর থেকে রবিতে কল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। দ্রুততম সময়ে এ সমস্যার সমাধানে তারা চেষ্টা করছে। - Prothom Alo
😢12
সেলফ ডায়াগনোসিস অ্যাপ
নিজে নিজে জিন, জাদু ও বদনজরের সমস্যা যাচাইয়ের সহজ উপায় নিয়ে অনেকদিন আমরা চিন্তাভাবনা করছিলাম। আগেও একবার ট্রায়াল দেয়া হয়েছে, তবে রিলিজ করিনি। এইবার মনে হচ্ছে কাজটা অনেক ম্যাচিউর হয়েছে। আলহামদুলিল্লাহ।
এই প্রোগ্রামটা রাফায়েল হাসান ভাইয়ের করা কাজ, আল্লাহ উনাকে উত্তম জাযা দিক।
-------
লিংকঃ https://ruqyahbd.netlify.app/
অথবা: https://test.ruqyahbd.org/
-------
এটা পরিক্ষামুলক রিলিজ, আর লজিক বেজড যেহেতু, পুরাপুরি একুরেট না-ও হতে পারে।
যদি আপনাদের কোনো উলটাপালটা এন্সার দিচ্ছে মনে হয়, তাহলে পুরা রেজাল্ট পেজের স্ক্রিনশটটা এই কমেন্টে দিলে মেরামতের চেষ্টা করা যাবে। আর আগামীতে আশা করি এটা আরও পূর্ণাঙ্গ, একুরেট এবং মজবুত একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ- Abdullah Almahmud

আরো জানতে: https://t.me/Hope24hoursbook/180
14
কারিগরি কাজের জন্য (সিস্টেম আপগ্রেডেশন) দুই দিন ১০ ঘণ্টা করে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বাংলাদেশে। বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) এটা জানিয়েছে।

আজ রোববার প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোম ও বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। - Prothom Alo
😁10😢3
টেলিগ্রাম এর চ্যানেল ফিচার জনপ্রিয় হওয়ায় এখন মেটা (ফেসবুক) এর অধীনস্থ এপ ইন্সটাগ্রাম, মেসেন্জার, হোয়াটসঅ্যাপ তিনটাতেই 'চ্যানেল' নামক ফিচার যুক্ত হয়েছে।

যদিও পাবলকি এক্সেস দেয়নি৷ শুধু দৃশ্যমান ফিচার। তবে সময়ই বলে দিবে এই প্রতিযোগিতায় কে জিতে।

তবে একটা জিনিস লক্ষণীয়; প্রতিটা এপ একটা ইনহেরিট বৈশিষ্ট্য নিয়ে আসে, যেটা মানুষ অনেক পছন্দ করে, সেটার কারণেই ব্যবহার করে। যেমন;

১. ইন্সটার ছবি শেয়ার
২. হোয়াটসঅ্যাপ এর চ্যাটিং আর হাই কোয়ালিটি ছবি আদান প্রদান
৩. মেসেন্জার এর সিম্পলি কাউকে সহজে মেসেজ করতে পারা। ইউজার বেজ বড় এটাই সুবিধা।

সমস্যা হল, এপ গুলো যখন "যে কারণে মানুষ তাকে পছন্দ করে" সে ফিচারকে আরও উন্নত না করে অন্য এপের ফিচার আনতে মনযোগী হয় তখনই কোয়ালিটি ডাউন হয়। (তবে সবাই যে অন্যের ফিচার কপি করে অসফল হয়েছে এমন না)

যেমন, ইন্সটা ছবি শেয়ার না হয়ে এখন রিলস শেয়ার এপ হয়ে গিয়েছে। টিকটকের মত। মেসেন্জার এর সবচেয়ে বড় সুবিধা সবাই ইউজ করত। এখন এই এপ এতটাই হ্যাবি যে ফোন হ্যাং করে। রিসেন্টলি মেসেন্জার লাইট ও তুলে নিয়েছে। হোয়াটসঅ্যাপ এর কল আর ছবি শেয়ার ফিচার এর বদলে হয়ত এটা টেলিগ্রাম এর রিপ্লেসমেন্ট হতে চাইছে। (যেমন ২ জিবি আপলোড লিমিট, চ্যানেল ফিচার)

আরেকটা দিকে টেলিগ্রাম আর এক্স (টুইটার) ডিফরেন্ট, সেটা হলো রেস্ট্রিকশন পলিসি। এ দুটো এপ এখনো নানা ইস্যুতে কিছুটা মুক্ত ভাবে কথা বলতে দেয়।


যা হোক, সময় বলে দেবে কে কোথায় যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কেউই ইসলামের পক্ষে নয়...
🔥2113😁1
🍀ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের প্রয়োজনে অনেকেই একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে বিভিন্ন কারণে সব অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার করা হয়ে ওঠে না। আর তাই আগামী ১ ডিসেম্বর থেকে অব্যবহৃত সব জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলার ঘোষণা দিয়েছে গুগল।

গুগলের তথ্যমতে, যেসব জিমেইল অ্যাকাউন্ট দুই বছর ধরে ব্যবহার করা হয়নি, সেগুলো পর্যায়ক্রমে মুছে ফেলা হবে। এর ফলে জিমেইল, গুগল ফটোজ, গুগল ডকসসহ গুগলের বিভিন্ন সুবিধায় সংরক্ষণ করা সব তথ্য ও ছবি মুছে যাবে। তবে চাইলেই বিভিন্ন উপায়ে জিমেইলের অব্যবহৃত অ্যাকাউন্ট মুছে ফেলা থেকে রক্ষা করা যাবে।

🍀গুগল জানিয়েছে, গত দুই বছর জিমেইলে প্রবেশ না করলেও অ্যাকাউন্টগুলোর মাধ্যমে যদি গুগলের অন্যান্য সুবিধা ব্যবহার করা হয়, তাহলে সেগুলো সক্রিয় অ্যাকাউন্ট হিসেবে বিবেচিত হবে। তাই ১ ডিসেম্বরের মধ্যে ইউটিউব, গুগল ড্রাইভসহ গুগলের বিভিন্ন সুবিধা ব্যবহার করলে অ্যাকাউন্ট মুছে ফেলা হবে না। এ নিয়মের আওতায় অব্যবহৃত জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকলে সহজেই অ্যাকাউন্টটি হালনাগাদ করা যাবে। - প্রথম আলো
6😢4😁3
Forwarded from Mr. AU-f
ত্রিশটি ভিন্ন ভাষায় একটি ওয়েবসাইট তৈরী করা হয়েছে যেখানে বয়কটযোগ্য পণ্যগুলোর (৫৮০ টি প্রায়) লিস্ট করা হয়েছে। সেইসাথে প্রমাণও দেওয়া আছে। এছাড়াও বেশকিছু পণ্যের সম্ভাব্য বিকল্প কি হতে পারে সে ব্যপারেও উল্লেখ আছে।
আপনি ওয়েবসাইটি ভিজিট করে দেখে নিতে পারেন।

Link to this website: https://boycotzionism.com
15
বাংলাদেশের মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঘটনা আবারও ঘটল। এবারের তথ্যগুলো সংগ্রহ করেছিল বাংলাদেশের সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।
ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাগরিকের নাম, পেশা, রক্তের গ্রুপ, মা–বাবার নাম, ফোন নম্বর, বিভিন্ন ফোনকলে তিনি কত সময় কথা বলেছেন সেই হিসাব, গাড়ির নিবন্ধন নম্বর, পাসপোর্টের বিস্তারিত তথ্য ও আঙুলের ছাপের ছবি।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিবিষয়ক সংবাদ সাময়িকী ওয়্যারড গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে। তবে কত মানুষের তথ্য বেহাতের ঘটনা ঘটেছে তা জানায়নি তারা


ওয়্যারড তাদের প্রতিবেদনে বলেছে, এনটিএমসি তাদের ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি অরক্ষিত তথ্যভান্ডারের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে রেখেছিল। অজ্ঞাতপরিচয় হ্যাকাররা সেসব তথ্য চুরি করেছে।
অরক্ষিত অবস্থায় থাকা ওই তথ্যভান্ডারের খোঁজ পেয়েছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্লাউডডিফেন্স ডটএআইর নিরাপত্তাবিষয়ক গবেষক ভিক্টর মারকোপোলোস। তিনি ওয়্যারডকে বলেন, ১২ নভেম্বর ওই তথ্যভান্ডার হ্যাকারদের হাতে চলে যায়।
মারকোপোলোস ওয়্যারডকে আরও বলেন, ৮ নভেম্বর সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বাংলাদেশের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমকে (সার্ট) ওই সব তথ্য অরক্ষিত অবস্থায় থাকার কথা জানান তিনি। সার্ট তাঁর বার্তা পাওয়ার কথা জানিয়ে তাঁকে ধন্যবাদ দেন। ওয়্যারডকে পাঠানো এক ই–মেইল বার্তায় সার্ট বিষয়টি এনটিএমসির নজরে আনার কথাও উল্লেখ করে।

এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের সিস্টেম (ব্যবস্থা) থেকে কোনো তথ্য লিক হয়নি। যেকোনো কাজের জন্য আমরা স্যাম্পল ডেটা (নমুনা তথ্য) দিই। আসল তথ্য দেওয়া হয় না। ওই সব নমুনা তথ্য লিক হয়েছে। তবু যে ডেপেলপারের কাছ থেকে তথ্য লিক হয়েছে, তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’
বেহাত হওয়া কিছু তথ্যের সত্যতা যাচাই করে ওয়্যারড বলেছে, তথ্য সঠিক। কিছু তথ্য পরীক্ষামূলক ও অসম্পূর্ণ মনে হয়েছে তাদের কাছে। নিরাপত্তাবিষয়ক গবেষক ভিক্টর মারকোপোলোস বলেন, ‘এসব তথ্য খুব স্পর্শকাতর না হলেও এমনটি ঘটার কথা নয়।’
ওয়্যারড–এর প্রতিবেদনে বলা হয়, তথ্যভান্ডারটিতে এমন অনেক তথ্য ছিল, যেগুলোর মাধ্যমে নাগরিকের যোগাযোগের ক্ষেত্রে ‘কে, কী, কীভাবে ও কখন’—এসব প্রশ্নের জবাব পাওয়া যায়

তবে কত সময় কথা হয়েছে এবং সম্ভাব্য কল করা ব্যক্তির নম্বর সেখানে উল্লেখ করা রয়েছে। এসব তথ্য লোকজনের যোগাযোগ ও আচরণ সম্পর্কে ধারণা পেতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি একজন বিশেষজ্ঞ ওয়্যারডকে বলেন, সরকারের হাতে নজরদারিব্যবস্থার বিষয়ে মানুষকে, বিশেষ করে ‘অ্যাকটিভিস্টদের’ (রাজনৈতিক ও অধিকারকর্মী) সতর্ক থাকতে হবে। তাঁদের জানতে হবে কীভাবে অনলাইনে নিরাপদ থাকতে হয়।
😢7
ফেবুর এই অপশনের মানে হইল আপনে কোন কোন প্রফাইলে সবচেয়ে কম ইন্টারেক্ট করসেন। অর্থাৎ কাদের পোস্টে আপনে লাইক কমেন্ট কম করসেন তার লিস্ট।

Not "যারা আমার পোস্টে লাইক কমেন্ট করে না"

এটা অন্যের পাপের লিস্ট না। আপনি কাদেরকে লিস্টে রেখে ঘুমায়ে গেছেন তার লিস্ট।

পাপটা আপনের। - যুবায়ের আহমেদ
😁121👏1😢1
এরকম এড আসলে করণীয় কি?

উত্তর:


এডয়্যার বা এড দেখানোর এপসটা সরানোর একটা ট্রিকস বলি, যখন এডটা আসবে তখন রিসেন্ট এপস এ যাওয়ার যে বাটন; এটায় চলে যাবেন। তারপর দেখবেন নিশ্চয়ই কোনো গেমস নাম টাইপ এপস। ওটা আনইন্সটল করলে ঠিক হয়ে যাবে।

এভাবে এড চলাকালীন রিসেন্ট এপ বাটন সবসময় ভিজিবল থাকেনা। কারণ এডটা ফুল স্ক্রিণ। বরং রিসেন্ট এপ বাটন এ ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। কারণ আপনি এড এ ক্লিক করছেন।

কয়েকবার চেষ্টা করুন। এপটা পিক করে ফেলা পসিবল।


আর সম্ভব না হলে এপ লিস্ট চেক করুন। ওয়ারিওর, ফ্রুট, ফাইটার ওয়ার এরকম গেমসের নামে এপ পাবেন যেটা আপনার কাজের না বা আপনি কখনোই ইন্সটল করেননি। ওটা আন ইন্সটল করুন, এ ক্ষেত্রে এক্সপার্ট কারো সাহায্য নিলে ভালো।
টেলিগ্রাম এ ইনকাম বেজ কিছু স্ক্যাম স্টোরি আসবে যেখানে আপনি টাকা ইনকাম ও করতে পারবেন তবে শেষে ধরা খাবেন৷ সাথে আরো কিছু স্ক্যাম স্টোরি আসবে। শীঘ্রই... আপনারা কেউ স্ক্যামের শিকার হলে কমেন্টে জানিয়ে রাখুন, আমরা স্টোরিতে এড করতে পারব ইন শা আল্লাহ
👏3
Forwarded from HopeDM
প্রতারণার অভিযোগে চীনের এক নাগরিকসহ ১৫ জনকে শুক্রবার গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ

🍀বিস্তারিত: https://telegra.ph/লন-নয়-এপর-পরতরণর-ফদ-11-25

🛑আমরা আগের এরকম জিনিস নিয়ে সাবধান করেছিলাম, আবার ও করলাম। আজকাল এন্ড্রয়েড এর বেশ কিছু টুলস ভয়ংকর। আর ফোনে সেন্সিটিভ কিছু রাখবেন না যা দিয়ে আপনাকে ব্লাকমেল করা সম্ভব।
4🔥1
😢21
Forwarded from Mayraj Hossain
মার্ক জাকারবার্গ নিজের মেয়েদের ছবি ইমোজি দিয়ে হাইড করে দিয়েছে। অথচ নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে স্যাররা মেয়েদের ছবি ও ভিডিও করে ফেসবুকে আপলোড করছে।

জাকারবার্গ যদি নিজের প্লাটফর্মে নিজের মেয়ের ছবি দেওয়াকে সেইভ মনে না করেন তাহলে স্কুল কিভাবে আপনার মেয়ের ছবি বিনা অনুমতিতে অনলাইনে দিচ্ছে? চাইল্ড এবিউজ হলে এর দায় কে নেবে? এ ব্যাপারে আওয়াজ তুলুন

—Redwan Kabir Shuvro
48🔥5
Forwarded from Kofipost
নাম শরিফুল বকুল, পেশায় Kaligoan Model High School এর একজন শিক্ষক! সে কোনোভাবে ছাত্রী/মেয়েদের গুগল ফটো'র এক্সেস নিয়ে বিভিন্নভাবে ব্লাকমেইল করে। সে দাবী করে সে ধার্মিক এবং কোনো মেয়ে যদি তার এসব বাজে প্রস্তাবে রাজি না হয় তাহলে সে ইসলাম ধর্মকে অবমাননা করে, পবিত্র কোরআনে নিজের পুরুষাঙ্গ রেখে ছবি/ভিডিও করেছে সে।

» আরো বিস্তারিত
😢3
মনে আছে একটা স্ক্যাম শেয়ার করেছিলাম, ডেলীভারী বয় ফোন নিয়ে ফটো শেয়ার চালু করে দেয়? সাবধাম থাকবেন বোনরা... সময় পেলে বিস্তারিত লিখব ইন শা আল্লাহ
😢18
আমরা অনেকেই আর আগের মত বড় লেখা পড়তে পারি না। সময়ও হয় না অনেকের। কিন্তু কানে হেডফোন গুঁজে ঠিকই একটা গল্প বা লেকচার শুনে ফেলতে পারি।
.
তাছাড়া ফেসবুকে এখন কাজের লেখা খুঁজে পাওয়া খুবই দুষ্কর। পুরনো সব লেখা আর নোটগুলো হয়তো আর খুঁজেও পাওয়া যাবে না। যে লেখাগুলো একসময় আমাদের চিন্তার জগতে আলোড়ন তুলেছিল, মোটামুটি সবগুলো লেখাই একসাথে পাবেন hoytoba.com অ্যাপে। সাথে পাবেন অডিও লেকচার এবং অডিওবুক শোনার সুবিধাও।

'হয়তোবা' অ্যাপের অন্যান্য ফিচার..
.
- মুহাম্মাদ ﷺ এর সীরাহ, পরকালের পথে যাত্রা, নবীদের জীবনী, উম্মাহাতুল মু'মিনীন, সাহাবীদের জীবনীসহ রয়েছে অসংখ্য বাংলা, ইংরেজী লেকচার।
.
- অফলাইনে ডাউনলোড করে অডিও লেকচার শোনার সুবিধা।
.
- প্যারেন্টিং, ইতিহাসের পাতা, কবিতাসহ বিভিন্ন বিষয়ে আর্টিকেল পড়তে পারবেন, রয়েছে অডিওবুকের মতো শোনার সুবিধাও।
.
- আপনার পছন্দের অসাধারণ সব লেখকদের ব্লগসাইট 'হয়তোবা' অ্যাপেই লোড করে পড়তে পারবেন। অতি শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে মাসিক আল কাউসার, লস্ট মডেস্টি, ষোলো ম্যাগাজিন সহ জনপ্রিয় সব ব্লগ।
.
- পছন্দের লেখা বুকমার্ক করে রাখতে পারবেন।
.
- নিজের পছন্দ মতো থিম, ফন্ট সাইজ, কালার সব সাজিয়ে নিতে পারবেন।
.
- নতুন ব্লগ, লেখা বা অডিও লেকচারের জন্য রিকোয়েস্টও করতে পারবেন - আসিফ আদনান
29🔥2😢1