Emaster - HSC & Admission Help Desk
202 subscribers
58 photos
9 files
14 links
A study Group for SSC, HSC & Admission Candidate of BD. 📕📖

🔥 Get Free Academic class & University Admission Preparation with Emaster.🎓

@DhakaUniversityAdmission
@GSTadmission
Download Telegram
যে সিলেবাসে হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা

২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়ের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে চায় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে যে বিষয়গুলোর ওপর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলোর সিলেবাস কেমন হবে সেটি ঠিক করবে সিলেবাস প্রণয়ন কমিটি। এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় থেকে প্রশ্ন করে খুব একটা সুবিধা না পাওয়ায় এবারের ভর্তি পরীক্ষায় আইসিটি বিষয় বাদ দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৮ মে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১৮ মে সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। ১৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আগামী ৩১ জুলাই হতে ১১ আগস্টের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০১৮ সাল ও তার পরবর্তী বছরসমূহের মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২০ ও ২০২১ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ৪র্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে। জি.সি.ই. ২০১৬ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত লেভেল পরীক্ষায় অন্তত ৫টি (পাঁচ) বিষয়ে এবং ২০২০ অথবা ২০২১ সালের A লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আবেদনকারীর লেভেল এবং A লেভেলের মোট ৭ (সাত)টি বিষয়ের মধ্যে ৪ (চার)টি বিষয়ে কমপক্ষে B গ্রেড ও ৩ (তিন)টি বিষয়ে কমপক্ষে C গ্রেড থাকতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করতে পারবে।

জাবির পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, জিপিএতে থাকছে ২০ নম্বর
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🤍
সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক 🌙🌼
ভদ্রলোকের নাম বেলায়েত শেখ। বয়স ৫৫। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা- ২০২২ এ প্রার্থী।

এই বয়সে কেন সে ঢাকা বিশ্ববিদ্যালয় এ পড়তে চায়??
বেলায়েত শেখ বলেন - তার স্বপ্ন ছিলো সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, অনেক আশা ছিলো তাদের নিয়ে
কিন্তু তিন সন্তানের কেউ ই তা পূরণ করতে পারে নি।
সেই ক্ষোভ থেকে ২০১৯ সালে এস এস সি আর ২০২১ এ এসে এইচ এচ সি পরীক্ষা দিয়েছেন।
শুধু মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পড়বেন আশায়।
Chittagong University Admission Info.
Rajshahi University Admission Info.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এর পূর্ণাঙ্গ MCQ প্রশ্ন সমাধান।
আজ (০৩.০৬.২২) অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবি গ ইউনিট (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অংশের সমাধান।

এখান থেকে মিলিয়ে দেখে নাও তোমার দেওয়া সঠিক উত্তর কতটি। মিলানো শেষে কয়টি সঠিক বা ভুল হলো তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এর পূর্ণাঙ্গ MCQ প্রশ্ন সমাধান।
আজ (০৪.০৬.২২) অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাবি খ ইউনিট (মানবিক শাখা) ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অংশের সমাধান।
🔥এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বিশ্ববিদ্যালয়সমূহের ওয়েবলিংকসমূহ:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় - https://admission.eis.du.ac.bd/

২. রাজশাহী বিশ্ববিদ্যালয় (ভর্তি) - https://admission.ru.ac.bd/

৩. রাজশাহী বিশ্ববিদ্যালয় (আবেদন/লগ ইন) - https://application.ru.ac.bd/

৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - https://admission.cu.ac.bd/

৫. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - https://juniv-admission.org/

৬. বুয়েট - http://ugadmission.buet.ac.bd/

৭. গুচ্ছ (ইঞ্জিনিয়ারিং) - https://admissionckruet.ac.bd/

৮. গুচ্ছ (জিএসটি) - https://gstadmission.ac.bd/

৯. গুচ্ছ (কৃষি) - https://admission-agri.org/

১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (ভর্তি/আবেদন/এডমিট কার্ড) - http://bsmraau.teletalk.com.bd/

১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় - https://applyonline.bsmrmu.edu.bd/Admission/Home

১২. বুটেক্স - http://but.teletalk.com.bd/

১৩. ঢাবি অধিভুক্ত কলেজসমূহ (প্রযুক্তি/গার্হস্থ্য অর্থনীতি/সাত কলেজ) - https://collegeadmission.eis.du.ac.bd/

১৪. জাতীয় বিশ্ববিদ্যালয় - http://app1.nu.edu.bd/

এই ওয়েবসাইটগুলোতে গিয়ে Login অপশনে ক্লিক করে নির্দিষ্ট নির্দেশনা (এসএসসি-এইচএসসির রোল,বোর্ড/ ইউজার আইডি ও পাসওয়ার্ড) দিয়ে লগ ইন করে বিস্তারিত দেখে নিতে পারবেন ও এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
DU A Unit Admission Test Full Questions 2021-22