Code Angel
3.11K subscribers
93 photos
1 video
32 files
343 links
এখানে প্রোগ্রামিং, এআই, সাইবার সিকিউরিটি এবং Research নিয়ে আলোচনা করি, ক্যারিয়ার গড়তে আমার সাথে থাকুন! 💼
YouTube Channel: https://www.youtube.com/@NaemAzamChowdhury
Download Telegram
কালকে সন্ধ্যা 7:30 pm দ্বিতীয় ভিডিও চলে আসবে claude এটার লিংক কোন জায়গায় পোস্ট করা হবে না তাই সঠিক সময় দেখে নিয়েন...

আমি এটা মেক সিওর করতে যাচ্ছিলাম যে কতজন মানুষ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করা আছে

https://youtube.com/@naemazamchowdhury
23🥰4
আমি কনফারেন্সে যাওয়ার আগের রাতে না ঘুমিয়ে ভিডিও বানায় দিয়ে গেলাম সেখানে মাত্র 130 টা ভিউ?

Claude AI দ্বিতীয় ভিডিওতে এত ভিউ কেন কম 😡?
😢19
আপনি কি শুধু শিখতে চান, নাকি বাস্তবে কাজ করে নিজের দক্ষতা প্রমাণ করতে চান?

আমরা খুঁজছি কিছু উদ্যমী, দায়িত্বশীল এবং শেখার আগ্রহী Official Ambassador।

যদি আপনার দক্ষতা থাকে নিচের যেকোনো একটি ক্ষেত্রে, তাহলে এই সুযোগটি আপনার জন্য হতে পারে:

• Communication
• Content Writing
• Video Editing
• On-Camera Speaking
• AI Tools

এটি শুধু একটি Ambassador Program নয়। এখানে আপনি বাস্তব প্রজেক্টে কাজ করার সুযোগ, নতুন দক্ষতা অর্জন, অভিজ্ঞ টিমের সঙ্গে শেখার পরিবেশ এবং নিজের পোর্টফোলিও সমৃদ্ধ করার সুযোগ পাবেন।

আপনি যদি বিশ্বাস করেন যে আপনার মধ্যে শেখার আগ্রহ, দায়িত্ববোধ এবং নতুন কিছু করার ইচ্ছা আছে, তাহলে এখনই আবেদন করুন।

🔗 আবেদন ফর্ম: https://forms.fillout.com/t/9m4i6M6bhXus

আবেদনের শেষ সময়: ১০ আগস্ট, ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)

হয়তো আপনার যাত্রার পরবর্তী বড় সুযোগটি এখান থেকেই শুরু হবে।
12🔥7💔1
আজকে SSC result বের হলো ...
পাশের হার ৬২.২৫%, ১৮ লাখের বেশি পরীক্ষার্থী।
GPA-5 পেয়েছে মাত্র ১ লাখ ১৬ হাজার।
আর আমি? আমি এই পরীক্ষা দিয়েছিলাম বহু বছর আগে

GPA-5 হয়নি আমার....

আপনি যদি জিপিএ 5 পেয়ে থাকেন তাহলে কংগ্রাচুলেশন 🔥❤️
আর যদি না পেয়ে থাকেন তাহলে এই পোস্ট আপনার জন্য...

যখন আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছিল ওই সময় আমি গ্রামের বাসায় ছিলাম sms করে শুধুমাত্র রেজাল্ট দেখা গিয়েছিল কারণ গ্রামীণ ইন্টারনেটের অবস্থা খুবই বাজে এবং এসএমএসে জানতে পেরেছিলাম আমার gpa 5 হয়নি... হুট করে মনে হচ্ছিল যে আমার জীবনটা হয়তোবা শেষ

কিন্তু আজকে আমি china-এ বসে PhD করছি। Cyber Security নিয়ে research করছি। বেস্ট students অ্যাওয়ার্ড হিসাবে Gold Medal.. AI Hackathon জিতেছি, বেশ কয়েকটা সিলভার এবং ব্রোঞ্জ মেডেল রয়েছে। লক্ষাধিক মানুষকে Bangla-তে programming, AI, cybersecurity free শেখাচ্ছি, সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা হয়েছে.. সাতটার উপরে দেশ ঘোরা হয়েছে...

এই জীবন কি সেদিনের marks sheet decide করেছিল?

না..

আমার চোখের সামনে দেখেছি —

যে ছেলে থানায় first হয়েছিল, সে HSC-তে গায়েব, যে জেলায় top করেছিল, admission-এ বাঁশ, যে ভালো university পেয়েছিল, চার বছরে নিজেকে গড়তে পারেনি, যে সব পেয়েছিল কাগজে, সে আজ হারিয়ে গেছে জীবনে....

আর অনেকেই আছে SSC-তে GPA-5 পায়নি সে আজ হয়তো কোথাও দাঁড়িয়ে আছে শক্ত পায়ে— Life এর game টা এইরকমই..

Result খারাপ হলে সাময়িক কিছু সুবিধা কমে যায় — এটা সত্যি।

কিন্তু এটাই সব না...

Final round কে কীভাবে খেলছ — সেটাই সব

মনে হতে পারে ভাই পড়াশোনার ব্যাপারে ডিমোটিভেট করছে -আমার SSC HSC রেজাল্ট অনেক খারাপ ছিল এটা সত্য - এটা ইউনিভার্সিটিতে উঠে আমি সময় নষ্ট করিনি.. BSc 3.87/4 Ms 4/4 রেজাল্ট উঠিয়েছি আমি এটা চায়নার মতো ভার্সিটিতে কম্পিটিশন করে উঠানো কতটা কষ্টকর যার পড়াশোনা করে তারা জানেন..

এমনটা না পুরো টাইম শুধু পড়ালেখা করছি পড়ালেখার পাশাপাশি side hustle  রেডি করছি , youtube চ্যানেল চালিয়েছি, ঘুরে বেড়িয়েছি, ব্যবসা-বাণিজ্য করছি, মানুষের সাথে কমিউনিকেশন করছি- নিচের ক্লাস থেকে শুরু করে টপ এলিট ক্লাস পর্যন্ত সমস্ত ধরনের লাইফস্টাইল উপভোগ করছি....

অতীতে যেটা হয়ে গেছে সেটা নিশ্চয়ই আপনার হাতে নেই কিন্তু সামনে যে দিনগুলো আসতেছে সেটা আপনার হাতে আছে - সেটা যদি পরিবর্তন করতে না পারেন তাহলে অতীতের ক্ষত সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে...

তুমি কি শুধু শুরুটা ভালো করতে চাও?
নাকি শেষটা?

আজকে যারা result দেখে ভাঙছ —

তোমার জন্যই এই কথা...

"রেজাল্ট তোমার যোগ্যতা না, রেজাল্ট একটা moment, জীবন এখনো তোমার হাতে আছে...নষ্ট করো না '

Naem Azam Chowdhury
Cyber Security Researcher (PhD Candidate)🇨🇳🇧🇩
44
ambassador প্রোগ্রামের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের সিলেকশন ইমেইল এবং ইন্টারভিউয়ের তারিখ সেপ্টেম্বরে 1 তারিখে ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে অপেক্ষা করানোর জন্য দুঃখিত এবং ধন্যবাদ ( কারণ আজম ভাই এখন একটিভ নাই ওনার অ্যাপ্রুভাল ছাড়া সিলেকশন ইমেইল দেওয়া যাবে না)
3🤔3
PhD শরুর দিকে আমার মনে হতো, Paid Tool ছাড়া বুঝি Research ভালো হবে না। কিন্তু গত 6 months বুঝেছি, বেশিরভাগ ক্ষেত্রে Free Alternative-ই যথেষ্ট, কখনো কখনো আরো ভালো

আজ পুরো List শেয়ার করছি — কোথায় Free ব্যবহার করবেন, কোথায় সত্যিই Paid দরকার...

1. Reference Management — Zotero (Free)

Mendeley বা EndNote-এর মতো Paid Option আছে, কিন্তু Zotero সম্পূর্ণ Free এবং আমার মতে এখনো সেরা।

Browser Extension দিয়ে এক ক্লিকে Paper Save হয়। Word ব Google Docs-এর সাথে Direct Integration আছে। Citation Format এক ক্লিকে বদলানো যায়

2. Writing এবং Formatting — Overleaf

LaTeX-এ Paper লেখার জন্য Overleaf ব্যবহার করি। Free Tier-এই বেশিরভাগ কাজ হয়ে যায় — Collaboration Feature সহ।

Paid Version-এ বেশি Collaborator এবং History পাওয়া যায়, কিন্তু Solo বা Small Team Research-এর জন্য Free Tier যথেষ্ট

3. Data Analysis — R এবং Python (সম্পূর্ণ Free, SPSS-এর চেয়ে ভালো)

SPSS অনেক Expensive এবং University Access ছাড়া পাওয়া কঠিন। কিন্তু R এব Python সম্পূর্ণ Free এবং Statistical Analysis-এর জন্য এগুলো Actually আরো Powerful এবং Flexible।

শুরুতে Learning Curve একটু বেশি মনে হবে, কিন্তু ২-৩ সপ্তাহ Practice করলেই সয যায়।

সময় নিয়ে R বা Python শিখে ফেলুন। Long-run-এ এটা SPSS-এর চেয়ে অনেক বেশি কাজে দেবে, বিশেষ করে যদি Career-এ Data-heavy কোনো Path-এ যেতে চান

4. PDF Reading এবং Annotation — Free Option-ই যথেষ্ট

Adobe Acrobat Pro কেনার দরকার নেই শুধু Annotation-এর জন্য। যেকোনো Free PDF Reader দিয়েই Highlight, Comment, Note লেখা যায়

যেখানে Paid সত্যিই দরকার হতে পারে —

1. Grammarly Premium

এই একটা জায়গায় আমি Exception করি। Free Version Basic Grammar Check করে, কিন্তু Premium Version Academic Writing-এর জন্য অনেক বেশি Detailed Suggestion দেয় — Clarity, Tone, Conciseness নিয়ে।

Non-native English Speaker হিসেবে Research Paper লেখার সময় এট সত্যিই সময় বাঁচায়।

2. Cloud Storage এবং Backup

Google Drive বা OneDrive-এর Free Tier দিয়েই বেশিরভাগ Student শুরু করতে পারে। Data বেশি জমলে তখন Upgrade করার কথা ভাবা যায়

Paid Tool মানেই ভালো Research হবে না। বরং যে জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ, সেটা হলো Tool-টা কীভাবে ব্যবহার করছেন

আমি এমন অনেক Researcher দেখেছি যাদের কাছে সব Paid Tool আছে, কিন্তু Output Average। আবার এমন অনেককে দেখেছি যারা শুধু Free Tool দিয়েই Excellent কাজ করছে

Tool একটা way, আসল কাজ করে আপনার Thinking এবং Effort...

Naem Azam Chowdhury
22🔥6
আজকের মধ্যে youtube চ্যানেলে ২১ হাজার সাবস্ক্রাইবার হলে সাইবার সিকিউরিটির Tools কালেকশন ফ্রিতে দিব সবাই শেয়ার করে সাবস্ক্রাইবার পাঠান

https://youtube.com/@naemazamchowdhury
15🔥4🥰2
21k gift 🔥
Dateline: 24H

Cybersecurity Tools Collection (Pentesting • Recon • Web Security • Network Analysis) 💀

Download Link : https://drive.google.com/drive/u/0/mobile/folders/1lGnd9YAzE5-Nes8NAsDDMpd-Aq3GES3p
🔥1915
আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে

প্রোফাইল আপডেট (Profile Requirements):
আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই সঠিক নাম এবং রিয়েল ছবি থাকতে হবে। অসম্পূর্ণ, ফেক বা বট অ্যাকাউন্ট আমাদের কমিউনিটিতে গ্রহণ করা হয় না।

জিরো টলারেন্স পলিসি (No Promotion/Investment):
কমিউনিটির ভেতরে কোনো প্রকার প্রমোশন, ইনভেস্টমেন্ট বা স্প্যামিং করা সম্পূর্ণ নিষিদ্ধ।
এই নিয়ম অমান্য করলে কোনো প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি স্থায়ী ব্যান করা হবে।

https://t.me/nactalk
21
Code Angel pinned «আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে প্রোফাইল আপডেট (Profile Requirements): আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই সঠিক নাম এবং রিয়েল ছবি থাকতে হবে। অসম্পূর্ণ, ফেক বা বট অ্যাকাউন্ট আমাদের কমিউনিটিতে গ্রহণ করা হয় না। …»